শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

লালপুরে আবারও স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৫ Time View

লালপুর( নাটোর) প্রতিনিধি :: লালপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আবারও চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায় মঙ্গলবার দিনগত রাতের যে কোন সময় হাসপাতালের ডেন্টাল বিভাগের ৪৪ নং কক্ষের ও ৩৯ নং কক্ষের জানালার গ্রিল কেটে চোরেরা ভিতরে প্রবেশ করে ডেন্টাল বিভাগের ডেন্টাল চেয়ার ভেঙ্গে চেয়ারের মটর চুরি ও ফাইল ক্যাবিনেট ভেঙে ফেলে।

অন্যদিকে ৩৯ নং কক্ষের বেসিনের ট্যাপের ট্যাপ খুলে নিয়ে যায়। এ বিষয়ে ডেন্টাল বিভাগের দায়িত্বরত মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) সরকার মোহাম্মদ গোলাম রাব্বি জানান চোরেরা কক্ষের জানালার গ্রিল কেটে কক্ষে প্রবেশ করে ডেন্টাল চেয়ার ভেঙ্গে মটর চুরি ও ফাইল ক্যাবিনেটসহ অন্যান্য ক্যাবিনেট ভাংচুর করেছে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এক্ষুনি বলা যাচ্ছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদারকি করলে বুঝা যাবে ক্ষতির পরিমাণ। এদিকে একই ভাবে গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) আউটডোর বিভাগের মহিলা ও গর্ভবতী সেবা কক্ষ নং ৪১ ও মা ও শিশু কক্ষ ৪৩ এর জানালার গ্রিল কেটে একটি আইপিএস চুরির ঘটনা ঘটে।

একই সপ্তাহে হাসপাতালে দুইবার চুরির ঘটনা ঘটায় চিকিৎসা নিতে আসা রুগীদের মধ্যে আবেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। গতরাতে দায়িত্বরত নৈশ প্রহরী সাজেদুরের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ফোন নম্বর টি বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা একে এম শাহাবুদ্দিন বলেন এ ঘটনায় দায়িত্বর নৈশ প্রহরীকে সোকজ করা হয়েছে, ঊর্ধ্বতন প্রশাসনকে জানানো হয়েছে।

থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এব্যাপারে লালপুর থানার (ওসি) তদন্ত রফিকুল ইসলাম বলেন হাসপাতালে চুরির ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ কোন লিখিত অভিযোগ দায়ের করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category