শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

লামায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় তামাক চাষ নিয়ে উদ্বেগ প্রকাশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৯৬ Time View

বান্দরবান প্রতিনিধিঃ

লামায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় তামাক চাষ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বক্তারা। আইন শৃঙ্খলা কমিটির সভায় লামা উপজেলা নির্বাহী অফিসার ও কমিটির সভাপতি শান্তুনু কুমার দাশ বিস্ময় প্রকাশ করে বলেন, জীবনে এত তামাক ক্ষেত দেখি নাই। চারদিকে সবুজ দৃশ্য দেখে প্রথমে এগুলোকে সবজি বা পালং শাক মনে করেছিলাম। তামাকের ভয়াল বিস্তার, যা রীতিমত সবাইকে অবাকই করে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তাফা জামাল, আলোচনায় অংশ নেন পরিষদে৷ ভাইস চেয়ারম্যান জাহেদ উদ্দিন, সহকারী কমিশনার ভূমি এসএম রাহাতুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম শেখ, নির্বাচন অফিসার, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, লামা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন, রুপসিপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর হোছাইন চৌধুরী।

অনুষ্ঠানে পুলিশের দায়িত্বশীল আচরনে সন্তোষ প্রকাশ করা হয়। এলাকায় সরকারি বেসরকারি উন্নয়নের কথা উল্লেখ করে ইট উৎপাদনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন প্রেসক্লাব সভাপতি। অপরদিকে সর্বত্রয় তামাকের ভয়াল বিস্তার হচ্ছে নির্বিঘ্নে। বসত ভিটার মাটি টুকু ব্যাতিত পরিবেশ বিধ্বংসী তামাক সবখানে সয়লাব হয়ে, নদী, খাল ছড়ার দু’পাশে ইঞ্চি জায়গাও খালী নেই। একদা এই উর্বর পলিমাটিতে আলু, বাদাম, মরিচ, পেঁয়াজ, রশুন ইতাদি চাষ হতো। তামাক নিয়ন্ত্রণ আইন প্রয়োগ করে পরিস্থিতি মোকাবেলার দাবি উঠেছে আইন শৃঙ্খলা কমিটির সভায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category