শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

লামায় স্বামীর সহায়তায় স্ত্রীকে গনধর্ষন,স্বামীসহ আটক দুই

জামাল উদ্দিন
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৬৯ Time View

লামায় স্বামীর সহায়তায় স্ত্রী গনধর্ষনের শিকার হওয়ার অভিযোগে মঙ্গলবার রাতে লামা থানায় মামলা হয়েছে।

বুধবার (১২ মার্চ) ভোরে স্বামী রুবেল হোসেন ও তার বন্ধু সাগরকে আটক করেছে পুলিশ।
সূত্রে জানা যায়, মিরিঞ্জা ভ্যালীর নৈশ প্রহরী স্বামী রুবেল হোসেনসহ আরো চারজন দ্বারা ধর্ষিত হন এক সন্তানের জননী। পুলিশকে দেয়া তথ্যমতে ধর্ষিতা নারীর স্বামী রুবেল নেশা করে শুয়ে থাকে অন্য চারজন মিরিঞ্জা ভ্যালী এগেইনের কটেজে ধর্ষণ করে।

মিরিঞ্জা ভ্যালীর মালিক মোঃ জিয়াউর রহমান জানান, রুবেল হোসেন তাদের নৈশ প্রহরী হিসেবে দুই মাস ধরে চাকরি করছে। রমজানে পর্যটকদের আগমন না থাকায় রুবেল হোসেন তার দ্বিতীয় স্ত্রীকে রিসোর্ট কটেজে নিয়ে রেখেছে, যা আমিও জানতাম না।

লামা থানা প্রেস রিলিজে বলেন, মিরিঞ্জাভ্যালী এগেইন রিসোর্ট এর জুমঘর এলাকায় একজন নারী তার স্বামীর সহায়তায় গণ ধর্ষণের শিকার হন মর্মে লামা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করেন যে,

গণধর্ষণের শিকার ভিকটিমকে ০৮-০৩-২০২৫ খিঃ তারিখ থেকে ১০-০৩-২০২৫ খ্রিঃ পর্যন্ত লামা থানাধীন মিরিঞ্জা ভ্যালী অ্যান্ড রিসোর্ট ও মিরিঞ্জা ভ্যালী এগেইন রিসোর্ট এ আটকে রেখে অভিযোগে বর্ণিত ০৪ জন আসামীসহ অজ্ঞাত ২ জন আসামী মিলে উপর্যুপরি ধর্ষণ করেছে।

ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে লামা থানায় মামলা রুজু হলে বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় লামা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক টিম অভিযান পরিচালনা করে

অভিযোগ প্রাপ্তির স্বল্পতম সময়ের মধ্যেই এজাহারনামীয় আসামি মোঃ রুবেল ও মো: সাগরকে গ্রেফতার করতে সক্ষম হয়। অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category