লামা(বান্দরবান)প্রতিনিধি :: বান্দরবানের লামা উপজেলায় ফাইতং ইউনিয়নে চেয়ারম্যানের বিরুদ্ধে প্রভাবশালী ব্রিক ফিল্ড সিন্ডিকেট , স্থানীয় ফাইতং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক , জসিম উদ্দিন -ও শফি, প্রধান শিক্ষক, খেদারবান সরকারী প্রাথমিক বিদ্যালয় ছাত্রদের নিয়ে সোমবার,২৩ সেপ্টেম্বর মানববন্ধন হয়।
মানববন্ধনের ব্যাপারে জসিম উদ্দিনের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে, ছাত্ররা মানববন্ধনে অংশগ্রহণের ব্যাপারে তিনি জানেনা এবং পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবী করিনাই বলে সাংবাদিকদের কে জানান ।অপর দিকে মোঃ শফি’র সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমার বিদ্যালয়ের ছাত্ররা কেউ মানববন্ধনে অংশগ্রহন করে নাই। যারা অংশগ্রহণ করেছে সবাই ফাইতং উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
উক্ত বিষয়টি অভিযোগ করে ইউপি চেয়ারম্যান মোঃ ওমর ফারুক সাংবাদিকদের কে জানায় ৩০ টি ব্রিক ফিল্ডের ট্রেড লাইসেন্স, পাঁচ লক্ষ টাকা চাঁদা না দেওয়ায়ও আমি নব মুসলিম হওয়ার কারণে আমার বিরুদ্ধে বিভিন্ন ভাবে হয়রানী করার অপচেষ্টা চলছে ।
পাঁচ লক্ষ টাকা চাঁদা দিতে অসম্মতি জ্ঞাপন করায় আমার বিরুদ্ধে এই মানববন্ধনন্ধন হয়। আমি অতি শীঘ্রই আইনগত সহযোগিতা নেব।