শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

লক্ষ্মীপুরে গুড নেইবারস বাংলাদেশ৩ খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১৩৫ Time View

মো: নুর হোসেন (লক্ষ্মীপুর) প্রতিনিধি :: লক্ষ্মীপুরের কমলনগরে গুডনেইবারস বাংলাদেশ বন্যা কবলিত এলাকা রামগতি-কমলনগরে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করে। রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এম মাঈন উদ্দিন মাইনুল গুড নেইবারস বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর।

জাপান প্লাটফর্ম এর অর্থায়নে রামগতি-কমলনগরে দশ হাজার বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে খাদ্য সহায়তা ও চার হাজার আটশ মানুষকে চিকিৎসা সহায়তা ও ওষুধ বিতরন করেন। ৯ নভেম্বর সকাল ১১টায় রামগতি উপজেলা আজাদ নগরে উত্তর চর আবদুল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়ন কেন্দ্রে এক হাজার পঞ্চাশ জনের মাঝে খাদ্য সহায়তা ও চারশ জনকে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রজেক্ট কোর্ডিনেটর গুড নেইবারস জাপান মিস ইউকি ইউশমোরা, ডা: মো: মাসুদ জাহান মাহমুদ আবাসিক মেডিকেল অফিসার স্বাস্থ্য কমপ্লেক্সে রামগতি, মাওলানা আবুল খায়ের সুপার পাটোয়ারীর হাট মহিলা দাখিল মাদ্রাসা ।

মো: আফসার উদ্দিন অর্থ ব্যবস্থাপক গুড নেইবারস বাংলাদেশ, মো: সাইফুল ইসলাম প্রশাসনিক কর্মকর্তা, মো: পারভেজ আহমেদ স্বাস্থ্য কর্মকর্তা, রিফাত আল মাহমুদ প্রোগ্রাম অফিসার সহ গুড নেইবারস বাংলাদেশ এর আরো অন্যান্য উপস্থিত ছিলেন।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন বলেন, গত ২২ আগষ্ট থেকে টানা বৃষ্টিতে বন্যা সৃষ্টির পর থেকে বিভিন্ন সামাজিক সংগঠন, এনজিও সর্বক্ষণ ক্ষতিগ্রস্তদের সহায়তা করেছে। সর্বশেষ গুড নেইবারস বাংলাদেশ রামগতিতে ছয় হাজার মানুষকে খাদ্য সহায়তা ও প্রায় আড়াই হাজার মানুষকে চিকিৎসা সহায়তা প্রদান করায় রামগতি বাসির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গুড নেইবারস বাংলাদেশের এসব সামাজিক কাজে অবশ্যই প্রশংসার দাবিদার।

প্রসঙ্গত গত ২৬ অক্টোবর থেকে গুড নেইবারস বাংলাদেশ রামগতি – কমলনগরে মোট দশ হাজার মানুষকে খাদ্য সহায়তা ও চার হাজার আটশ মানুষকে চিকিৎসা সহায়তায় মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন, ডা. সবুজ, ডা. মেহরাজুল, ডা. শুভ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category