শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

র‍্যাবের অভিযানে ২৭০ বোতল ফেন্সিডিল সহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৩৫ Time View

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি::যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী পুটখালি ইউনিয়ন গ্রামের অভিযান চালিয়ে ৮ লাখ টাকা মূল্যের ২শ‘ ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে যশোর-৬ র‌্যাব ক্যাম্পের সদস্যরা।

রবিবার (১o নভেম্বর) রাত ৪টার সময়  অভিযান চালিয়ে এসব ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ ইনামুল হোসেন (২০), পিতা- মোঃ জামাল হোসেন, মাতা- মোছাঃ নাছিমা খাতুন, ২। মোঃ শামীম মোড়ল (২৭), পিতা- মোঃ নাজিম উদ্দিন, মাতা- মোছাঃ নাসিমা খাতুন, উভয় সাং- পুটখালী পশ্চিমপাড়া, থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোর ।

যশোর র‌্যাব-৬ ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক ফ্লাইট লে. মো. রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পুটখালী ইউনিয়নের জনৈক মোঃ নাসিরের আম বাগানের পূর্ব পাশের্^র ধইঞ্চা খেতে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন সংবাদের ভিক্তিতে সেখানে অভিযান  চালিয়ে গ্রেপ্তারকৃতদের দেখানো, ও নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে উক্ত ধইঞ্চা খেতের মধ্যে পানির মধ্যে লুকানো অবস্থায় মোট ২শ ৭০ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। যার আনুমানিক মুল্য ৮,১০,০০০/- (আট লক্ষ দশ হাজার টাকা মাত্র)।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে ফেন্সিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য স্বল্প মূল্যে সংগ্রহ করে যশোরসহ দেশের বিভিন্ন জেলায় অধিক দামে বিক্রি করে আসছিল। 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে ওই কর্মকর্তা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category