শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

রূপগঞ্জে ম্যাজিস্ট্রেট পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৬ জন গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৪ Time View

মোঃআবু কাওছার মিঠু রূপগঞ্জ ::নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ারস কারখানায় ভিতরের লুটপাট করার সময় ৬ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রূপসীস্থ্য গাজী টায়ারস কারখানার ভিতর থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা, ময়মনসিংহের বানিয়াচং  থানাধীন ইসলামপুর মধ্যপাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে ফয়সাল(২৩), লালমনিরহাট সদর থানাধীন পশ্চিম আন্ডারি এলাকার তমিজউদ্দিনের ছেলে শুভ আজাদ(২৪), নেত্রকোনার পূর্বধলা থানাধীন বাদ্দার এলাকার জয়নাল আবেদীনের ছেলে রিপন(৩৫), একই থানাধীন মহিষবেড় এলাকার সাইফুল ইসলামের ছেলে নুর আলম(২১), কিশোরগঞ্জের মিঠামইন থানাধীন কাচ্চাইল এলাকার শামসুল হকের ছেলে ফারুক(৩২) ও একই থানাধীন ডালাগাও এলাককর আয়নাল হকের ছেলে মোশারফ (১৯)। তারা সবাই গাজী টায়ার কারখানার আশে পাশের এলাকায় বসবাস করে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে কারখানার পিছন দিক থেকে একদল লুটেরা কারখানার ভিতরে লুটপাট করছে বলে পুলিশের কাছে সংবাদ আসে।

সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা,  রূপগঞ্জ থানা পুলিশ, সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে কাখানার ভিতর থেকে বিভিন্ন মালামাল  লুটপাট করার সময় ৬ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে ওসি আরো জানান।

উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রদলের তোপের মুখে পড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পর দুর্বৃত্তরা নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ গোলাম দস্তগীর গাজীর মালিকানাধীন গাজী টায়ার কারখানায় লুটপাট  করে আগুন জ্বালিয়ে দেয়।

পরবর্তীতে ২৫ আগষ্ট রাজধানীর শান্তিনগর থেকে গ্রেপ্তার হওয়ার নারায়ণঞ্জ আদালত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের নবকিশলয় স্কুল এন্ড কলেজের ছাত্র রোমান মিয়াকে গুলি করে  হত্যার ঘটনার মামলায় ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে দুর্বৃত্তরা ফের গাজী টায়ার কারখানায় ৬ তলা ভবনে আগুন জ্বালিয়ে দেয়।

লুটপাট করতে এসে ১৭৬ জন নিখোজ রয়েছে বলে দাবী করেছেন নিখোজদের স্বজনা। এদিকে উপজেলা প্রশাসনের নির্দেশে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৩২ জনের একটি তালিকা করেন।

এ ঘটনাটি তদন্তের জন্য ২৭ আগষ্ট জেলা প্রশাসকের নির্দেশে ৮ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category