শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

রূপগঞ্জে পূর্বাচল ইয়ুথ ক্লাবের উদ্যোগে বৃক্ষ বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ৬০ Time View

মোঃআবু কাওছার মিঠু :: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সামাজিক সংগঠন পূর্বাচল ইয়ুথ ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষ বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার পূর্বাচল নতুন শহরের ৫ নম্বর সেক্টর লেকপার্ক সুলফিনা এলাকায় এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ -১ আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজী(বীর প্রতিক)।

পূর্বাচল ইয়ুথ ক্লাবের সভাপতি ইমন হাসান খোকনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছালাউদ্দিন ভূইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আক্তার রিয়া, মাছুম চৌধুরী অপু, মনিরুজ্জমান ভূইয়া,ডিকেএমসির পরিচালক নজরুল ইসলাম, সাংবাদিক এম. এ মোমেন, রিয়াজ হোসেন, রাসেল মাহমুদ,মাহবুব আলম প্রিয়, আবু কাওসার মিঠু , রিপন, সোহেল কবির,নুরে আলম ভুইয়া আকাশ,ছাত্রলীগ নেতা আব্দুল আজিজ,আরিফ খান জয়, সংগঠনের সাধারন সম্পাদক খোকন ভূইয়া,এ্যাডভোকেট রনি ভুইয়া, শাহীন ভূইয়া,সোহেল মাহমুদ,সেলিম রেজা,আবু সুফিয়ান,আজমির,নাঈম ইসলাম,রাকিব হাসান,সফিক,কামাল,তমাল হাসান, নাসিম ভুইয়া, আরো অনেকে।

এসময় প্রধান অতিথি গোলাম দস্তগীর গাজী তার বক্তব্যে বলেন, দেশে পর্যাপ্ত গাছপালা না থাকায় আবহাওয়া ও জলবায়ুর ব্যাপক পরিবর্তন হয়ে অনুভুত হচ্ছে। তিনি দেশের আবহাওয়া ও জলবায়ু পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে গাছ লাগানোর আহবান জানান।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা স্থানীয় শিক্ষার্থীদের মাঝে ৩ শতাধিক বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষ বিতরণ করা হয়। পরে পূর্বাচলের ৫ নম্বর সেক্টরের বিভিন্ন স্থানে অতিথিরা বৃক্ষ রোপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category