বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

রূপগঞ্জে নবনিযুক্ত ইউএনও’র সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৬ Time View

মোঃআবু কাওছার মিঠু রূপগঞ্জ ::রূপগঞ্জ উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে হাই স্কুল ও কলেজের প্রধান শিক্ষকরা শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা করেন।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইল, একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আশরাফুল আলম সিদ্দিকী, উপস্থিত ছিলেন সলিমউদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর মালুম, মুড়াপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইয়াকুব আলী, কাজী আব্দুল হামিদ হাই স্কুলের প্রধান শিক্ষক গোলাম আহসান হাবীব, আব্দুল হক ভূইয়া ইন্টান্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফেরদৌস আরা খান, কামসাইর ইমান ভূইয়া ক্রিয়েটিভ হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ নওয়াব ভূইয়া,গন্ধর্বপুর হাই স্কুলের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দাস, সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ নাজমুল হাসান, জাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ হোসেন মোল্লা, নাওড়া হাজী ইয়াদ আলী ভূইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র বিশ্বাস, কাজী মহিউদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এনামুল কবির, মাঝিনা মৌজা আহম্মদিয়া ফাজিল মাদ্রাসার সুপার মাওলানা আলমগীর হোসেন প্রমুখ।

শিক্ষকরা প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা দেন এবং বলেন শিক্ষার মানোন্নয়ন করতে হলে শিক্ষার্থীদের এখন নিয়মিত ক্লাস করতে হবে। বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিতি কম হচ্ছে। এতে অভিভাবকদের সচেতন হতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকদের বলেন- শিক্ষার্থীদের মন অনেক নরম, ওরা ছোট মানুষ, ওরা অবুঝ, ওদের আদর করতে হবে। ওদের সাথে মিশতে হবে, বুঝাতে হবে।

এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের নিয়মিত ক্লাস করতে হবে। পড়াশোনায় মনোযোগী হতে হবে। সামনে বার্ষিক এবং এস,এস,সি পরিক্ষা।পরে হালকা নাস্তা খাওয়ার পরে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category