রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুনে ঘটনায় চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের লোকজন জড়িত এমন বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ঝাড়ু– মিছিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৫৭ Time View

মোঃআবু কাওছার মিঠু রূপগঞ্জ ::রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুন ও লুটপাটের ঘটনায় চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের লোকজন জড়িত এমন বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ও ঝাড়– মিছিল বের করেছে এলাকাবাসী।

ডেমরা-রূপগঞ্জ-কালীগঞ্জ সড়কের চনপাড়া এলাকায় তারা এ বিক্ষোভ করে। গতকাল ২৯আগষ্ট বৃহস্পতিবার চনপাড়া জনকল্যাণ স্কুল মাঠে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন শিক্ষক আবুল কালাম আজাদ। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ডা: সোলাইমান কবির, ডা: জাবেদ, মোঃ ইসরাফিল ও শামীম প্রমুখ

সভায় বক্তারা বলেন, গাজী টায়ার কারখানায় আগুন ও লুটপাটের ঘটনায় চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের কেউ জড়িত নয়। রাজনৈতিক প্রতিহিংসায় লুটপাটের ঘটনায় আমাদের জড়ানো হচ্ছে। কাজী মনিরুজ্জামানের দেওয়া বক্তব্যের প্রতিবাদে তীব্র নিন্দা জানানো হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা চনপাড়ার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাজী মুনিরুজ্জামানের কুশপুত্তলিকা দাহ এবং চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে তাকে অবাঞ্চিত ঘোষণা করেন।

উল্লেখ্য গত ২৫ আগষ্ট গাজী টায়ার কারখানায় অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। গত ২৬আগষ্ট এ ঘটনায় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের মানুষদের দায়ী করেন। এর পর থেকে চনপাড়া এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category