শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

রাহমাতুল্লিল আলামিনের প্রতিনিধি সুফিরাই এদেশে ইসলাম প্রচার করেছেন : সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৪ Time View

স ম জিয়াউর রহমান :: উপমহাদেশের অন্যতম আধ্যাত্বিক দরবার মাইজভাণ্ডার শরীফ গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের হোসাইনী ময়দানে পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল গত ১০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী, ১৪ সেপ্টেম্বর শনিবার বা’দ আসর থেকে আওলাদে রাসুল (দ.), গাউসুলআজম মাইজভাণ্ডারীর প্রপৌত্র, জাঁ-নশীনে অছিয়ে গাউসুলআজম, আলহাজ্ব শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী প্রকাশ ছোট হুজুর (ম.)’র সভাপতিত্বে আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় কমিটি ও খাদেমুল ফোকরা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় ।

কেন্দ্রীয় কমিটির যুগ্ম সচিব মাওলানা সৈয়দ তানজীদ হোসাইনের সঞ্চালনায় মাহফিলে অংশ গ্রহণ করেন, আল্লামা মুফতি মুহাম্মদ ইব্রাহিম আল কাদেরী, আল্লামা ইব্রাহিম কাশেম কাঞ্চনপুরী, আল্লামা কাজী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী, আল্লামা আবু সুফিয়ান খান আবেদী আল কাদেরী, শাহজাদা সৈয়দ নইমুদ্দিন হাশেমী, আল্লামা বশিরুল আলম মাইজভান্ডারী, আল্লামা ওমর ফারুক নঈমী, আল্লামা সাইফুল্লাহ্ ফারুকী, আল্লামা সোহরাব হোসেন জালালী, শাহজাদা সৈয়দ মোফাক্কেরুল ইসলাম মির্জাপুরী, প্রফেসর সৈয়দ শফিউল গণী চৌধুরীসহ উপস্থিত ছিলেন অসংখ্য প্রতিষ্ঠানের প্রধানগণ। এতে আওলাদে খোলাফায়ে গাউসুল আজম মাইজভাণ্ডারী, উলামায়ে আহলে সুন্নাত উপস্থিত থেকে শানে রেসালত ও গাউছিয়তের উপর বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন ।

সভাপতি তার বক্তব্যে বলেন, রাসুলে করিম (দ.) সমগ্র সৃষ্টির জন্য নিয়ামত রহমত আর সে রহমতের বাগানে যোগ্য উত্তরসুরী হচ্ছে মহান আউলিয়ায়ে কেরামগণ, নায়েবে রাসুলগণ। যুগে যুগে এই ধারায় ইসলামের তাবলীগ তথা প্রচার প্রসার হয়েছে আমরা সেই সকল প্রচারকগণের মাজার থেকেও ইসলামের সুঘ্রান লাভ করি । যারা মাজারের প্রতি বিদ্বেষ রাখে তারা মূলত রহমাতুল্লিল আলামীনের এই সিলসিলার সাথে বিদ্বেষ পোষণ করে । আমাদের হকের উপর অবিচল থাকতে হবে ।

মাহফিলে জুলুছ্ সহকারে আশা সকলকে ধন্যবাদ জানিয়েছেন, দরবারে গাউসুলআজম মাইজভাণ্ডারীর সম্মানিত মুন্তাজেম ও কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহজাদা সৈয়দ আহমেদ নাভিদ হাসান মাইজভাণ্ডারী ও মহাসচিব মাসুদ মাহমুদ ।

পরিশেষে মিলাদ ও বিশ্বশান্তির মঙ্গল কামনায় মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category