শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

রাণীশংকৈলে নারী নির্যাতন-ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

আব্দুল জব্বার
  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৫৬ Time View

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি::ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন স্থানে শিশু ও নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে রবিবার (৯ মার্চ) দুপুরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ছাত্র-জনতার উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এদিন দুপুরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন- উপজেলা মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস ও সদস্য সচিব আনার কলি, সাবেক উপজেলা ইসলামি ছাত্র শিবির সভাপতি সাব্বির হোসেন, ছাত্রদল নেতা আরজু, প্রতিনিধি তারেক মাহমুদ প্রমুখ। 

এ সময় জামায়াতের সেক্রেটারি রজব আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক মনিরুজ্জামান মনি, বিএনপি নেতা প্রভাষক মোস্তাফিজুর রহমান, শরিফ মাস্টারসহ অনেকে উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণসহ সারাদেশের নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। সেইসাথে তারা ধর্ষক ও নির্যাতনকারিদের আইনের আওতায় এনো দ্রুত বিচার ও কঠোর শাস্তি দাবি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category