বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

রাজারহাটে মামলা প্রত্যাহারের দাবীতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৬৪ Time View

ইব্রাহিম আলম সবুজ কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের রাজারহাটে সাংবাদিক সম্মেলনে মামলার প্রত্যাহারের দাবি জানান আসাদুজ্জামান হাবীব নামের এক ব্যক্তি। তিনি আদালতে চলামান মামলা প্রত্যাহারের আহবান রাখেন বাদী মোঃ নজির হোসেনের প্রতি।

মঙ্গলবার ১লা অক্টোবর সকাল ১১ঃ৩০ ঘটিকায় উপজেলার বিদ্যানন্দ ইউপিস্থ নিজ ব্যবসায়ি প্রতিষ্ঠানে এ সংবাদ সম্মেলন করেন।আসাদুজ্জামান হাবীব লিখিত বক্তব্যে বলেন,আমি নাজিম খাঁন ইউনিয়নের রাঘব মৌজার ইউপি সদস্য নজির হোসেনের সাথে আমার দীর্ঘদিনের সুসম্পর্ক থাকায় তার নিকট হতে ছয় লক্ষ টাকা মাইক্রো ক্রয়ের জন্য ধার নেই।

পরে এই টাকা ফিরত দিতে দেরী হলে আমাদের দুজনের মধ্যে সম্পর্কের অবনতি হয়।ভুক্তভোগী আসাদুজ্জামান জানান আমাকে টাকার জন্য চাপ দিলে আমি রাগে ক্ষোভে নজির হোসেনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ফেসবুক আইডি থেকে মিথ্যা অপ- প্রচার সহ তাকে সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করি,যেটা আমার নৈতিকতা বিরোধী কাজ বলে ভুল স্বীকার করছি।

পরে তার ৬লক্ষ টাকা এক সঙ্গে ফিরত দিতে না পারায় আমার নামে অগ্রণী ব্যাংক রাজারহাট শাখার একটি চেকের পাতা দেই।নির্ধারিত সময়ের মধ্যে টাকা দিতে না পারায় বাদী হয়ে ২০২০ সালে কুড়িগ্রাম জেলা সহকারী দায়রা জজের আদালতে মামলা করেন নজির হোসেন। যাহার মামলা নং ২৬৪/২০।

এই মামলা দীর্ঘদিন আদালতে চলার পরে দুই বছর আগে আমার বিরুদ্ধে রায় হয়। বর্তমানে আমি অসহায় ও নিরুপায় হয়ে সাংবাদিক সম্মেলন করে নজির হোসেনের দায়ের করা মামলা টি প্রত্যাহারে দাবী জানাচ্ছি।

আশা করি নজির হোসেন আমার খারাপ সময়ের কথা চিন্তা করে মানবিক হয়ে আগামী ধার্য্য তারিখে মামলাটি নিষ্পত্তি করতে স্বশরীরে আদালত উপস্থিত হয়ে মামলাটি হতে আমাকে দায়মুক্তি দিবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category