শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

রাজাপুরে গোলাপফুল প্রতীকের প্রার্থী আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও উঠান বৈঠক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৬৪ Time View

মশিউর রহমান রাসেল বিশেষ প্রতিনিধিঃ- ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের গোলাপফুল প্রতীকের জাকের পার্টির প্রার্থী মাও.আবু বকর সিদ্দিক গণসংযোগ,উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করেছেন। রাজাপুর ও কাঠালিয়া শহরের বিভিন্ন এলাকায় গোলাপফুল প্রতীকে ভোট প্রার্থনা করে কর্মী সমর্থক ও নেতৃবৃন্দেদের নিয়ে এ নির্বাচনী প্রচারনা চালাচ্ছেন প্রার্থী মাও.আবু বকর সিদ্দিক। বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে রাজাপুরের শহর,সাতুরিয়া ও মঠবাড়ি ইউনিয়নের পুখরিজানা,সাতুরিয়া,আমতলা বাজার,হালদারখাটি ও সাতুরিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে উঠান বৈঠক করে ভোট প্রার্থনা করা হয়। এ সময় রাজাপুর উপজেলা জাকের পার্টির সভাপতি মনির হোসেন, কাঠালিয়া উপজেলা জাকের পার্টির সভাপতি কবির সিকদার,সম্পাদক কামরুল হাওলাদার,শৌলজালিয়া ইউনিয়ন সভাপতি আব্দুস সাত্তার,সদর ইউনিয়নের সভাপতি আব্দুল মালেক,চেচরিরামপুর ইউনিয়নের সভাপতি মোঃ হারুন,আমুয়ার সভাপতি তোফাজ্জল হোসেন,সাতুরিয়ার সভাপতি ইব্রাহিম,শুক্তাগড়ের সভাপতি মনির হোসেন,মঠবাড়ি ইউনিয়নের বাবৃুল হোসেন, গালুয়া ইউনিয়নের সভাপতি নান্নু মিয়া,বড়ইয়া ইউনিয়নে ফারুক মোল্লা,জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি মেহেদি হাসান,রাজাপুরের যুব সেচ্ছাসেবক ফ্রন্টের সম্পাদক সাজ্জাদ হোসেন,রাজাপুর উপজেলা ছাত্র ফ্রন্টের সভাপতি লুৎফর রহমান প্রমুখ দুই উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দরা অংশ নেন।এ সময় ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। দিনব্যাপি এ প্রচারনা চালানো হবে। ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের গোলাপফুল প্রতীকের জাকের পার্টির প্রার্থী মাও.আবু বকর সিদ্দিক জানান,বিভিন্ন এলাকার ভোটারদের মাঝে ইতোমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়েছে,তারা গোলাপফুলে ভোট দিতে আগ্রহী। সুষ্ঠু ও সুন্দর পরিবেশ পেলে ভোটার যদি সঠিকভাবে ভোট দিতে পারে তাহলে বিপুল ভোটে গোলাপফুল প্রতীক বিজয়ী হবো বলে আশা করছি ইনশাল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category