শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা ও বিশাল জনসমাবেশ চট্টগ্রামে ভার্ড বাংলাদেশ-এর মানববন্ধন ও র‌্যালি পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি কর্তৃক বিপুল পরিমান মাদকদ্রব্য আটক চট্টগ্রামে এনএসআই সেজে প্রতারণার চেষ্টা,যুবক গ্রেপ্তার কোটালীপাড়ায় সহকারি শিক্ষক তপতী বাড়ৈ এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,তদন্ত কমিটি গঠন নান্দাইলে বিদ্রোহের মশাল ঐক্যবদ্ধ প্রতিবাদে জ্বলছে জনতা হবিগঞ্জের মাধবপুরে নবাগত ওসির মতবিনিময় সভা ঘীরে বৈষম্যের অভিযোগ চান্দিনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত এমপি পার্থী সুনামগঞ্জের নদী পথে অতিরিক্ত টোল আদায়ের নামে চাঁদাবাজী ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত

রাজশাহী সিটি কর্পোরেশনের পঞ্চবার্ষিক এ্যাসেসমেন্ট কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৫২ Time View

রাজশাহী প্রতিনিধি নরুন নবী : – রবিবার বেলা ১২টায় নগর ভবনের সিটি হল সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সভায় জানানো হয়, আগামী ২৭ ডিসেম্বর থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের পঞ্চবার্ষিক এ্যাসেসমেন্ট কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এজন্য বাড়ি বাড়ি জরিপ কার্যক্রম শুরু করবে রাজশাহী সিটি কর্পোরেশন।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, রাজশাহী মহানগরীর উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমে গতি আনয়নের লক্ষ্যে এবং আইনগত বাধ্যবাধকতার কারণে রাজশাহী সিটি কর্পোরেশন পঞ্চ বার্ষিক এ্যাসেসমেন্ট কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এই কার্যক্রমটি বাস্তবায়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। এই কার্যক্রমের সঙ্গে জড়িতদের নিবিড়ভাবে কাজ করতে হবে। জরিপ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে সচেষ্ট হতে হবে।

রাসিক মেয়র আরো বলেন, আমরা শুধুমাত্র হোল্ডিং ট্যাক্সের উপর নির্ভরশীল হয়ে থাকতে চাই না। সিটি কর্পোরেশনের আয়ের বহুমুখী খাত তৈরি করতে চাই। রাজশাহীতে নৌ-বন্দর স্থাপনের লক্ষ্যে কাজ চলমান রয়েছে। যা এ অঞ্চলের অর্থনৈতিক প্রবাহ বৃদ্ধি করবে।

রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ঈ-সাঈদের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য দেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিযাম উল আযীম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন,৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান,১৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদত হোসেন,১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, প্রধান কর নির্ধারক মুঞ্জুরুল আলম,হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা,ট্যাক্সেশন কর্মকর্তা মহিউদ্দিন মৃদুল।

মতবিনিময় সভায় মঞ্চে উপবিস্ট ছিলেন রাসিকের প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন,প্যানেল মেয়র-৩ ও ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন মিলি,সচিব মোবারক হোসেন। মতবিনিময় সভায় রাসিকের সকল ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ ও রাজস্ব বিভাগের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category