বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করলেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৭ Time View

রাজশাহী প্রতিনিধি নূরুন নবী : রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. এজেডএম মোস্তাক হোসেন পদত্যাগ করেছেন।
মঙ্গলবার সকালে তার পদত্যাগ পত্রের একটি কপি গণমাধ্যম কর্মীদের হাতে আসে।এর আগে সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর পদত্যাগপত্র দেন তিনি।

পদত্যাগ পত্রে উপাচার্য উল্লেখ করেন, ‘আমি রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে ২০২১ সালের ৩০ জুন থেকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব অত্যন্ত সততা এবং নিষ্ঠার সাথে পালন করে আসছি।

বর্তমানে আমি ব্যক্তিগত কারণে উপাচার্যের দায়িত্ব থেকে পদত্যাগ করলাম। এমতাবস্থায় উপাচার্যের দায়িত্ব থেকে পদত্যাগপত্র গ্রহণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানাচ্ছি।’

এর আগে, সোমবার দুপুরে রামেবি উপাচার্যের পদত্যাগের দাবিতে উপাচার্যের কার্যালয়ে ও তার ব্যক্তিগত সহকারীর রুমে তালা লাগিয়ে দেন আন্দোলনকারীরা।

উল্লেখ্য, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১১ আগস্ট উপাচার্য নিজ কার্যালয়ে আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের তোপের মুখে পদত্যাগের ঘোষণা দেন।

তবে পদত্যাগ না করায় আবারও আন্দোলন শুরু করেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category