বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

রাজশাহী মহানগরীতে ৬টি দৃষ্টি নন্দন ফুটওভার ব্রিজের উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৬ Time View

রাজশাহী প্রতিনিধি : : ১১ সেপ্টেম্বর ২০২৪ রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক নির্মিত ৬টি দৃষ্টিনন্দন ফুটওভার ব্রীজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় নগরীর লক্ষ্মিপুর মিন্টু চত্বর ও নিউ গভঃ ডিগ্রী কলেজ গেট সংলগ্ন দুটি ফুটওভার ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় নগরীর নিউ গভঃ ডিগ্রী কলেজ গেট, লক্ষিপুর মিন্টু চত্ত্বর, নওদাপাড়া বাজার, তালাইমারী মোড়, বিনোদপুর মোড়, অগ্রণী স্কুল এন্ড কলেজের সম্মুখের ফুটওভার আজ বুধবার জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। এছাড়াও নগরীর মনি চত্বর ও মিশন গার্লস স্কুলের সম্মুখের ফুটওভার ব্রিজের কাজ চলমান রয়েছে। খুব শীঘ্রই এগুলোর কাজ সম্পন্ন হবে বলে জানান।

ফুটওভার ব্রীজের উচ্চতা ৫.৮ মিটার, ফুটওভার ব্রীজের প্রশস্ততা ৩.৬ মিটার গত বছর শুরু হওয়া প্রকল্পের আওতায় দুটি প্যাকেজে ফুটওভার ব্রীজের কাজ শুরু হয়। প্রকল্পের আওতায় দুটি প্যাকেজে প্রায় ৫০ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে নগরীতে ৮টি ফুটওভার নির্মাণ করেছে নির্মাতা প্রতিষ্ঠান মাসুদ স্টিল ডিজাইন বিডি লি. ও এমএসসিএল এ্যান্ড এমএসডিবিএল।

উদ্বোধনী অনুষ্ঠানে রাসিকের সচিব মোঃ মোবারক হোসেন, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী পরিকল্পনা সুব্রত কুমার সরকার, নগর পরিকল্পনাবিদ বনি আহসান, সহকারী প্রকৌশলী মোকাম্মেল আলী, সহকারী প্রকৌশলী ইউসুফ আলীসহ প্রকৌশল বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, নির্মাতা প্রতিষ্ঠানের প্রকৌশলী ফাহিম ফেরদৌস, ম্যানেজার প্রকৌশলী আকরামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category