শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

রাজশাহী বাগমারায় নৌকার বিরোধিতা করেছে যারা তাদের আওয়ামীলীগে কোন পদে স্থান নেই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৫ Time View

রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহী-৪ (বাগমারা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেছেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে দলীয় পদে থেকে যারা নৌকার বিরোধীতা করেছে তাদের কাউকেই আওয়ামী লীগের কোনো পদে স্থান দেওয়া হবে না। দলের গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।

এমপি আবুল কালাম বলেন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে যুবলীগ, ছাত্রলীগ ও কৃষক লীগের নতুন কমিটি গঠনের মাধ্যমে এ উপজেলায় আওয়ামী লীগের সংগঠনকে আরো গতিশীল ও শক্তিশালী করা হবে। কোন হাইবিটও স্থান পাবেন এ সব কমিটিতে।

ভবানীগঞ্জ বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর কমপ্লেক্স ভবনের দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম হেলালের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার আবুলের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য ড. পিএম সফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জাকিরুল ইসলাম সান্টু।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক মাহাবুবুর রহমান, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বাক্কার মুনছুর মৃধা, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম, গোয়ালকান্দি ইউপির চেয়ারম্যান আলমগীর সরকার, হামিরকুৎসা ইউপির চেয়ারম্যান আনোয়ার হোসেন, আউচপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান সরদার জান মোহাম্মদ, গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক আশরাফুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক কছিমুদ্দিন সরদার প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category