রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে ২৪ ঘণ্টায় নারী হত্যার রহস্য উদঘাটন,আসামি গ্রেফতার সালথায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর ওপর হামলার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল সুনামগঞ্জের দিরাইয়ে ১৬৩ জন বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন বীরগঞ্জে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা সালথায় উৎসবমুখর পরিবেশে হালি পেঁয়াজের চারা রোপন চলছে আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিজের ব্যানার নিজেই অপসারন করলেন জামায়েতের এমপি প্রার্থী নবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণের তিন মাস পর উদ্ধার করলো-র‌্যাব কুলাউড়া তাঁতীলীগ নেতা বিএনপির সভায় বক্তব্যে,তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম সোনাপুর বাজারে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শতভাগ নিরপেক্ষতার মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে চাই:জেলা প্রশাসক

রাজশাহীতে আরসিসি-এসবিএফ স্পেশালাইজড কিডনী এন্ড হাসপাতাল স্থাপন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৬২ Time View

রাজশাহী প্রতিনিধি নূরুন নবী :-রাজশাহীতে আরসিসি-এসবিএফ কিডনি এন্ড স্পেশালাইজড হাসপাতাল স্থাপনের লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে নগর ভবনের সিটি হল রুম (এনেক্স) সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মহোদয়। অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) পক্ষে মেয়র জনাব এএইচএম খায়রুজ্জামান লিটন এবং সোনার বাংলা ফাউন্ডেশনের পক্ষে চিফ অপারেটিং অফিসার অবসরপ্রাপ্ত সচিব হোসনে আরা বেগম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

উল্লেখ্য,সমঝোতা স্মারক অনুযায়ী নগরীর ১১নং ওয়ার্ডের হেতেমখা নগর স্বাস্থ্য কেন্দ্র ব্যবহারের জন্য অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান সোনার বাংলা ফাউন্ডেশনকে প্রদান করবে রাসিক। প্রথম পর্যায়ে সেখানে স্বল্পমূল্যে উন্নতমানের কিডনি ডায়ালাইসিস সেবা প্রদান করা হবে। পরবর্তীতে সেখানে অত্যাধুনিক বহুল ভবন নির্মাণ, কিডনি ট্রান্সপ্লান্ট ও অন্যান্য স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রম পরিচালনা হবে। উভয় পক্ষের প্রতিনিধিদের নিয়ে গঠিত ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে এর কার্যক্রম পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category