বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
‎সুনামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত থাকায় ১ জনকে আটক করেছে পুলিশ আল্লাহকে খুশি করতে চাইলে এতিমদের মাথায় হাত রাখুন বিজয়নগরে প্রবাসী প্রতারণা ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ উঠেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত তারাবি পড়তে গিয়ে নিখোঁজ হওয়া শিশুর ৪ ঘণ্টা পর রক্তাক্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম প্রেসক্লাবের কমিটি ঘোষণা,সভাপতি সফি খাঁন সাধারণ সম্পাদক মাহফুজুর খন্দকার টিউটর বিরল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত আস-সালাম ফাউন্ডেশনের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেট উত্তরা পেট্রোল পাম্পে কর্মচারীকে ছুরিকাঘাতের ৩ আসামি গ্রেফতার

রাউজানে আব্দুর রজ্জাক শাহ্ আল মাইজভান্ডারীর ৬৪তম ওরশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৮৮ Time View
Oplus_131072

রাউজান চট্টগ্রাম প্রতিনিধি:উপজেলার কদলপুর ইউনিয়নের অলিয়ে কামেল হযরত আব্দুর রজ্জাক শাহ আল মাইজভান্ডারীর ৬৪তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ ওরশ পরিচালনা কমিটির ব‍্যবস্থাপনায় ও এলাকাবাসির সার্বিক সহযোগিতায় প্রতি বছরের ন‍্যায় ধর্মীয় ভাবগাম্ভীর্য‍্যের মধ‍্যে দিয়ে সম্পন্ন হয়েছে।

২৮ জানুয়ারি মঙ্গলবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ‍্য দিয়ে কদলপুর শমসের পাড়া হুজুরের মাজার প্রাঙ্গণে মহাসমারোহে অনুষ্ঠিত হয়। ওরশ শরীফে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ‍্যে ছিল পবিত্র খতমে কোরআন, খতমে গাউছিয়া, গরু মহিষ জবেহ, মাজার জেয়ারত, মাজারে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ ও ছেমা মাহফিল।

পরিশেষে আখেরি মোনাজাতের পর সকলের মাঝে তবরুক বিতরণ করা হয়। মোনাজাত পরিচালনা করেন বেতাগী জামেউল উলুম মাদ্রাসার অধ‍্যক্ষ আল্লামা ইলিয়াস নূরী (ম.)।

ওরশ শরীফকে কেন্দ্র করে মাজার পার্শ্বস্থ বিলে বিশাল গ্রামীণ মেলার আয়োজন হয়। ওরশ শরীফ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন ওরশ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবু তাহের, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন,

সহ সভাপতি এয়ার মোহাম্মদ, সহ সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাশেদ, সহ সাংগঠনিক মোহাম্মদ রফিক, অর্থ সম্পাদক মোহাম্মদ মুন্না, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ সোহেল, মোহাম্মদ ইব্রাহিম, বদিউল আলম, প্রচার সম্পাদক নবী হোসেন,

সহ প্রচার সম্পাদক নূর নবী, উপদেষ্টা মীর হোসেন, নজির আহমদ, ফজল হক, চান মিয়া, মোহাম্মদ ফরিদ, মোহাম্মদ হারুন, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ আইয়ুব, শাহ্ আলম, দৌলত মিয়া, মোহাম্মদ ওসমান, ইলিয়াস মিয়া বুলু সহ কমিটির অন‍্যান‍্য সম্পাদক ও সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category