বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের ৫ দফা দাবি না মানলে শাটডাউনের হুঁশিয়ারি

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০৪ Time View

মাটি মামুন রংপুর :: এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধ, ম্যাটসের কার্যক্রম বন্ধ, বিসিএস পরীক্ষায় বয়স বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে ঘণ্টাব্যাপী ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ইন্টার্ন চিকিৎসকরা।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রংপুর মেডিকেল মোড়ে অবস্থান করে এই কর্মসূচি পালন করে তারা। অবরোধ করায় এসময় মহাসড়কের দুইপাশে শত শত যানবাহন আটকা পড়ে। ফলে মানুষের চরম দুর্ভোগের সৃষ্টি হয়। 

এর আগে রংপুর মেডিকেল কলেজের সামনে রংপুর মেডিকেল কলেজসহ বেসরকারি কমিউনিটি মেডিকেল কলেজ ও প্রাইম মেডিকেল কলেজের শত শত ইন্টার্ন ডাক্তার বিক্ষোভ মিছিল বের করে।

এরপর তারা মিছিল নিয়ে মেডিকেল মোড়ে রংপুর ঢাকা মহাসড়কে অবস্থান নেয়। এক পর্যায়ে তারা রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ইন্টার্ন ডক্টরস সোসাইটির রংপুরের সভাপতি মাহফুজার রহমান, সাধারণ সম্পাদক ডা, কাওছার আহাম্মেদ, কমিউনিটি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক সুরভী রহমানসহ অন্যান্য চিকিৎসকরা।এসময় বক্তারা আগামী২৫ফেব্রুয়ারির মধ্যে তাদের ৫ দফা দাবি মেনে নেয়ার আলটিমেটাম দেন।

অন্যথায় সব মেডিকেল কলেজ হাসপাতাল ও কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category