শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

যশোরের শার্শার মাদক ব্যবসায়ী তারেকের ৫ বছর কারাদণ্ড

মনির হোসেন
  • Update Time : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৪৬ Time View

বেনাপোল প্রতিনিধি::ইয়াবার মামলায় শার্শার মাদক ব্যবসায়ী তারেক দত্তরীর ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। রোববার১৬মার্চ বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এসএম নূরুল ইসলাম এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত তারেক দত্তরী শার্শার সমন্ধকাটি গ্রামের মৃত দাউদ দত্তরীর ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৮ সালের ৮ নভেম্বর বিকেলে শার্শা থানা পুলিশ জামতলা বাজারে অভিযান চালিয়ে জনৈক বাবু মন্ডলের মুরগির দোকানের সামনে থেকে তারেক দত্তরীকে আটক করেন।

এ সময় তার দেহ তল্লাশি করে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনায় এসআই আনোয়ারুল আজিম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় মামলা করেন।

দীর্ঘ সাক্ষী গ্রহণ আসামি তারেক দত্তরীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ৫ বছর সশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত তারেক দত্তরী কারাগারে আটক আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category