বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা নবীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের লোকজনের হামলায় যুবক গুরুতর আহত আত্রাই নদী থেকে ২৫-২৬ বছরের দুইটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ গোপালগঞ্জে এনজিওর নামে ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা ভুক্তভোগীদের মানববন্ধন নরসিংদীর শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও উপলক্ষে সভা অনুষ্ঠিত সাপাহারে ১১ কোটি টাকা মূল্যের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার দিনাজপুর জেলা সংসদীয় আসন ভিত্তিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত নওগাঁ ব্যাটালিয়ন(১৬ বিজিবি)কর্তৃক পোরশা সীমান্তে ভারতীয় গরু আটক

যশোরের শার্শায় পৃথক অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৫৭ Time View
Oplus_131072

মনির হোসেন বেনাপোল প্রতিনিধিঃ:
যশোরের শার্শায় পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিল সহ মাহাফুজা খাতুন(৫০)সাবিনা আমিন মৌ(৩৭) নামে দু মাদক ব্যবসায়ী ও শাহ আলী মোল্যা নামে একজন গ্রেফতারী পরেয়ানাভুক্ত আসামীকে আটক করেছে পুলিশ।

শনিবার২৫জানুয়ারি রাত থেকে রোববার ২৬জানুয়ারি
দুপুর পর্যন্ত পৃথক তিনটি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে শার্শা থানা পুলিশ।

আটক মাহাফুজা বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামের জুলফিকার আলী জুলুর স্ত্রী, সাবিনা আমিন মৌ মুন্সিগঞ্জ সদরের ধলগা গ্রামের আমিন উদ্দীনের স্ত্রী ও শাহ আলী শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের মৃত আক্কাস আলী মোল্যার ছেলে।

পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে শনিবার রাত ৯ টার দিকে এসআই হযরত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার লাউতাড়া টু গয়ড়া গামী পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিল সহ মাহাফুজাকে আটক করে।

পরে,রোববার সকাল ১১ টার দিকে শার্শা টু জামতলা রোডস্থ বেনেখড়ি গ্রামে পাকা রাস্তার উপর থেকে সাবিনা আমিন মৌকে ২০ বোতল ফেনসিডিল সহ আটক করে।

এদিকে একই দিন সকালে এএসআই মোজাফফর ফোর্স নিয়ে দক্ষিণ বুরুজবাগান গ্রামে অভিযান চালিয়ে জিআর পরোয়ানা ভুক্ত আসামী শাহ আলীকে আটক করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category