রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে ২৪ ঘণ্টায় নারী হত্যার রহস্য উদঘাটন,আসামি গ্রেফতার সালথায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর ওপর হামলার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল সুনামগঞ্জের দিরাইয়ে ১৬৩ জন বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন বীরগঞ্জে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা সালথায় উৎসবমুখর পরিবেশে হালি পেঁয়াজের চারা রোপন চলছে আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিজের ব্যানার নিজেই অপসারন করলেন জামায়েতের এমপি প্রার্থী নবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণের তিন মাস পর উদ্ধার করলো-র‌্যাব কুলাউড়া তাঁতীলীগ নেতা বিএনপির সভায় বক্তব্যে,তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম সোনাপুর বাজারে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শতভাগ নিরপেক্ষতার মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে চাই:জেলা প্রশাসক

মৌলভীবাজার-৪ আসনের উপাধ্যক্ষ আব্দুস শহীদ আবারও মন্ত্রী হচ্ছেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ৬৬ Time View

রূপক দত্ত চৌধুরী,শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব উপাধ্যক্ষ ড.মো:আব্দুস শহীদ এমপি পুর্নমন্ত্রী হিসেবে আগামীকাল শপথ নিচ্ছেন। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বিষয়টি আজ বুধবার রাতে সচিবালয়ে সাংবাদিকদের নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম জানান।

এদিকে মন্ত্রী পরিষদের তালিকায় আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো:আব্দুস শহীদ এর নাম আসায় শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ তাৎক্ষণিক আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেবের এর নেতৃত্বে শহরের হবিগঞ্জ রোডস্থ আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হবিগঞ্জ রোডে অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে এসে শেষ হয়।

এসময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র,যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম খান,যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শহীদুর রহমান শহীদ,পৌর যুবলীগ সবাপতি আকবর হোসেন শাহিন, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ,শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক স্বপন দেব ও সাবেক সাধারণ সম্পাদক রাজু দেব রিটন প্রমূখ।

এসময় বক্তারা বলেন,আমরা আজ অত্যন্ত খুশি।আমাদের দীর্ঘদিনের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটেছে। আমরা উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপিকে পূর্ণমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিলাম।এটি সমগ্র শ্রীমঙ্গল-কমলগঞ্জবাসীর দাবী ছিল।প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের দাবীকে মূল্যায়ন করে পূর্ণ মন্ত্রীত্ব দিয়েছেন।এজন্য আমরা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

আব্দুস শহীদ আব্দুস শহীদ ১৯৯১ সালের পঞ্চম,১৯৯৬ সালের সপ্তম,২০০১ সালের অষ্টম,২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম,২০১৮ সালের একাদশ ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে একই আসন থেকে টানা সপ্তমবার বিজয়ী হয়েছেন।

উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন,কোন মন্ত্রণালয় মিলছে তা এখনো জানানো হয়নি।আগামীকাল সন্ধ্যা ৭টায় মহামান্য রাষ্ট্রপতি বঙ্গভবনে প্রথমে মাননীয় প্রধানমন্ত্রীকে শপথ পড়াবেন। এরপর মন্ত্রী,প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে।

তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন তা আগামীকাল বৃহস্পতিবার শপথের পরই জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category