শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা ও বিশাল জনসমাবেশ চট্টগ্রামে ভার্ড বাংলাদেশ-এর মানববন্ধন ও র‌্যালি পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি কর্তৃক বিপুল পরিমান মাদকদ্রব্য আটক চট্টগ্রামে এনএসআই সেজে প্রতারণার চেষ্টা,যুবক গ্রেপ্তার কোটালীপাড়ায় সহকারি শিক্ষক তপতী বাড়ৈ এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,তদন্ত কমিটি গঠন নান্দাইলে বিদ্রোহের মশাল ঐক্যবদ্ধ প্রতিবাদে জ্বলছে জনতা হবিগঞ্জের মাধবপুরে নবাগত ওসির মতবিনিময় সভা ঘীরে বৈষম্যের অভিযোগ চান্দিনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত এমপি পার্থী সুনামগঞ্জের নদী পথে অতিরিক্ত টোল আদায়ের নামে চাঁদাবাজী ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত

মোরেলগঞ্জে ভেজাল ওষুধ তৈরির অভিযোগে জরিমান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৪৫ Time View

আবরার ফয়সাল,মোরেলগঞ্জ প্রতিনিধি :- বাগেরহাটের মোরেলগঞ্জে ভেজাল ওষুধ তৈরির অভিযোগে ‘সাজভেট লিমিটেড’নামে গবাদিপশুর ওষুধ তৈরির একটি কোম্পানির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার দুপুরে রামচন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে অনুমোদনহীন এ কোম্পানিটির সন্ধান পান কর্মকর্তারা। এ সময় এটির মালিক ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য মো. ফজলুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, অনুমোদন ছাড়া গবাদি পশুর ঔষধ উৎপাদন ও বিক্রয় করার অপরাধে সাজভেট লিমিটেডকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৪১ ধারায় প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে ওই প্রতিষ্ঠানটিতে থাকা সকল ওষুধ ও ওষুধ তৈরির উপকরণ প্রকাশ্য পুড়িয়ে ধ্বংস করা হয়। প্রতিষ্ঠানটিও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলেও কর্মকর্তারা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category