শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা ও বিশাল জনসমাবেশ চট্টগ্রামে ভার্ড বাংলাদেশ-এর মানববন্ধন ও র‌্যালি পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি কর্তৃক বিপুল পরিমান মাদকদ্রব্য আটক চট্টগ্রামে এনএসআই সেজে প্রতারণার চেষ্টা,যুবক গ্রেপ্তার কোটালীপাড়ায় সহকারি শিক্ষক তপতী বাড়ৈ এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,তদন্ত কমিটি গঠন নান্দাইলে বিদ্রোহের মশাল ঐক্যবদ্ধ প্রতিবাদে জ্বলছে জনতা হবিগঞ্জের মাধবপুরে নবাগত ওসির মতবিনিময় সভা ঘীরে বৈষম্যের অভিযোগ চান্দিনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত এমপি পার্থী সুনামগঞ্জের নদী পথে অতিরিক্ত টোল আদায়ের নামে চাঁদাবাজী ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত

মোরেলগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৫১ Time View

আবরার ফয়সাল, মোরেলগঞ্জ উপজেলা প্রতিনিধি:- বাগেরহাটের মোরেলগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, ক্রাচ ও ইয়ারিং এইড (শ্রবন যন্ত্র) বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার দৈবজ্ঞ্যহাটি বাজার এলাকায় বেসরকারী সংস্থা নবলোক পরিষদের পক্ষ থেকে এ উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার। এ সময় নবলোক পরিষদের নির্বাহী পরিচালক কাজী রাজীব ইকবাল,উপ নির্বাহী পরিচোলক মোঃ আলতাফ হোসেন,পরিচালক মোঃ ফখরুল ইসলাম, এরিয়া ম্যানেজার পার্থ রায় চৌধুরী, পিকেএসএফ এর রাশেদুজ্জামান, নবলোকের আবুল কালাম আজাদ, মোঃ ইসমাইল হোসেন, সৈকত হোসেন, সজিব কুমারসহ উপকার ভোগীরা উপস্থিত ছিলেন। সংস্থা থেকে জানানো হয় এদিন ২১ জন প্রতিবন্দী ও দরিদ্র মানুষের মাঝে হুইল চেয়ার, ক্রাচ ও ইয়ারিং এইড (শ্রবন যন্ত্র) বিতরণ করা হয়। বিনামূল্যে প্রয়োজনীয় এসব উপকরণ পেয়ে খুশি দরিদ্ররা। হুইল চেয়ার পাওয়া সুমন ব্যাপারী বলেন, হাত ও পায়ে খুবই সমস্যা হাটতে পারি না। সারাদিন ঘরে বসে থাকি,এখন হুইল চেয়ার পেলাম,মাঝে মাঝে বাইরে বের হতে পারব। আব্দুর রহমান নামের এক যুবক বলেন,একটা পায়ে সমস্যা আমি ঠিকমত হাটতে পারি না। একটি ক্রাচ দিয়েছে নবলোকআমাকে। এখন স্বাচ্ছন্দে হাটতে পারব ইনশাআল্লাহ। পিকে এস এফ এর ব্যবস্থাপনা পরিচালক ড.নমিতা হালদার বলেন, পিকেএসএফ তার সহযোগীদের নিয়ে মানুষের কল্যানে কাজ করে আসছে। আজকের প্রতিবন্ধীদের যে উপকরণ দেওয়া হচ্ছে এগুলো খুবই কার্যকর,এসবের যত্ম করবেন। প্রতিবন্ধী মানুষদেরকে সুস্থ্য মানুষের থেকে বেশি যত্ন করবেন। তাহলে,পরিবার ও সমাজে শান্তি আসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category