বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

মোটর সাইকেলের আরোহীকে বাঁচাতে গিয়ে বাস দুর্ঘটনায় পতিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৫৪ Time View

মো: মজিবর রহমান শেখ :: ঠাকুরগাঁওয়ে মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে বাস খাদে পড়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১ নভেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী বাজার ব্র্যাক অফিস এলাকায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছন ভূল্লী থানা পুলিশের সেকেন্ড অফিসার দীন মোহাম্মদ।

জানা যায়, শুক্রবার দুপুরে দিনাজপুর থেকে পঞ্চগড়গামী আনিকা এক্সপ্রেসের একটি বাস ভূল্লী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ এড়াতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে অন্তত ১০ জন আহত হন।

খবর পেয়ে ভূল্লী থানা পুলিশ ও ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করে। ভূল্লী থানা পুলিশের সেকেন্ড অফিসার দীন মোহাম্মদ বলেন, মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার কারণে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল।

আমরা দ্রুত সেখানে গিয়ে যান চলাচল স্বাভাবিক করেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category