বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

মোটরসাইকেল ছিনতাই করতে মাদরাসা শিক্ষককে গুলি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৭৩ Time View

নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে এক মাদরাসা শিক্ষক গুরুত্বর আহত হয়েছে। তবে পুলিশের দাবি, মোটরসাইকেল ছিনতাই করতে এই গুলির ঘটনা ঘটেছে। গুলিতে আহত শিক্ষকের নাম আমির হামজা (৪০)। তিনি চাঁদপুর জেলার কচুয়া থানার হোসেনপুর গ্রামের আশিক আলী তালুকদারের ছেলে এবং সোনাইমুড়ীর মারকাজুল হুফফাজ ইন্টারন্যাশনাল মাদরাসার অধ্যক্ষ।

গতকাল বুধবার (৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বেগমগঞ্জ-সোনাইমুড়ী সড়কের মিরওয়ারিশপুর গ্রামের হাজি দুলামিয়া বাড়ির দক্ষিণে এ ঘটনা ঘটে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে সাড়ে ১১টার দিকে আমির হামজা মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। এ সময় হেলমেট পরা দুর্বৃত্তরা তার গতিরোধ করে। একপর্যায়ে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। এতে সে পিঠে গুলিবিদ্ধ হলে হামলাকারীরা তাকে রাস্তায় ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হামলার কারণ জানতে একাধিকবার ভুক্তভোগী মাদরাসা শিক্ষক আমির হামজার মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা শিক্ষকের মোটরসাইকেল ছিনতাই করতে চেষ্টা করে। ব্যর্থ হয়ে গুলি চালালে ওই মাদরাসা শিক্ষক আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত কোনো অভিযোগ করেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category