শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা ও বিশাল জনসমাবেশ চট্টগ্রামে ভার্ড বাংলাদেশ-এর মানববন্ধন ও র‌্যালি পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি কর্তৃক বিপুল পরিমান মাদকদ্রব্য আটক চট্টগ্রামে এনএসআই সেজে প্রতারণার চেষ্টা,যুবক গ্রেপ্তার কোটালীপাড়ায় সহকারি শিক্ষক তপতী বাড়ৈ এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,তদন্ত কমিটি গঠন নান্দাইলে বিদ্রোহের মশাল ঐক্যবদ্ধ প্রতিবাদে জ্বলছে জনতা হবিগঞ্জের মাধবপুরে নবাগত ওসির মতবিনিময় সভা ঘীরে বৈষম্যের অভিযোগ চান্দিনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত এমপি পার্থী সুনামগঞ্জের নদী পথে অতিরিক্ত টোল আদায়ের নামে চাঁদাবাজী ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত

মেডিকেল ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৫২ Time View

স্টাফ রিপোর্টার:- দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি আগামী ৯ জানুয়ারি প্রকাশিত হবে।আবেদন শুরু হবে ১০ জানুয়ারি আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ ফেব্রুয়ারি। ভর্তি পরীক্ষার প্রস্তাবনা থেকে জানা গেছে,বিদেশী শিক্ষার্থীদের ভর্তি বিজ্ঞপ্তি আগামী ৪ জানুয়ারি প্রকাশ করা হবে। দেশি শিক্ষার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশ হবে ৯ জানুয়ারি। ১০ জানুয়ারি সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে ২৩ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। অনলাইনে আবেদন ফি জমা দেওয়া যাবে ২৪ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। প্রস্তাবনা অনুযায়ী,ভর্তি পরীক্ষার্থীদের রোল নম্বর প্রদান,সিট প্ল্যান তৈরি,টেলিটকে সিট প্ল্যান প্রেরণ,প্রবেশপত্র তৈরি এবং অন্যান্য কার্যক্রম ২৬ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারির মধ্যে সম্পাদন করা হবে। ভর্তিচ্ছুদের প্রবেশপত্র বিতরণ শুরু হবে ৫ ফেব্রুয়ারি থেকে। যা চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ৯ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category