বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

মুকসুদপুরে দেশীয় অস্ত্র ও পিক-আপ সহ ৬ ডাকাত আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৬৪ Time View
Oplus_131072

জেলা প্রতিনিধি::গোপালগঞ্জ
মুকসুদপুরের ফুলারপাড় বাজারে দেশীয় অস্ত্র পিক-আপ ভ্যান সহ ৬ জনকে ডাকাত সন্দেহে আটক করেছে স্থানীয়রা। পরে আটককৃতদের মুকসুদপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে আনুমানিক ২টার দিকে উপজেলার ফুলারপাড় বাজারে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, সবুজ ফকির (২৫), রিয়াজ মোল্লা (২২), তুফান শেখ (২৪), সাকিব শেখ(২৫), সালাম বেপারী(২৫), শাহিন খান(২৬)।

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, মুকসুদপুর উপজেলাস্থ ফুলারপাড়ে বিগত ১৫ দিনের ভিতর ৮-১০ টি পরিবার হতে গরু ও কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটে। রোববার গভীর রাতে অজ্ঞাতনামা ০৬ জন লোক ফুলারপাড় বাজারে পিক-আপ নিয়ে অবস্থান করছিল।

তাদের গতিবিধি দেখে স্থানীয়দের সন্দেহ হলে তাদেরকে আটক করে এবং তাদের নিকটে থাকা পিক-আপটি ভাংচুর করে বলে জানা যায়। পরবর্তীতে, স্থানীয়রা মুকসুদপুর থানা পুলিশ কে সংবাদ দিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে আটক করে।

এ বিষয়ে মুকসুদপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category