বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা নবীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের লোকজনের হামলায় যুবক গুরুতর আহত আত্রাই নদী থেকে ২৫-২৬ বছরের দুইটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ গোপালগঞ্জে এনজিওর নামে ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা ভুক্তভোগীদের মানববন্ধন নরসিংদীর শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও উপলক্ষে সভা অনুষ্ঠিত সাপাহারে ১১ কোটি টাকা মূল্যের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার দিনাজপুর জেলা সংসদীয় আসন ভিত্তিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত নওগাঁ ব্যাটালিয়ন(১৬ বিজিবি)কর্তৃক পোরশা সীমান্তে ভারতীয় গরু আটক

মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী দুদকের কমিশনার হওয়ায় আনন্দে এলাকাবাসী

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১০৪ Time View

মাহিদুল ইসলাম ফরহাদ :: গতকাল মঙ্গলবার বিকেলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানসহ দুজন কমিশনারকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

দুই কমিশনারের একজন হলেন চাঁপাইনবাবগঞ্জের কৃতী সন্তান মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। এদিকে মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী দুদকের কমিশনার হওয়ায় এলাকাবাসী আনন্দে ভাসছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

নব-নিযুক্ত দুদক কমিশনার ‘মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী’ একজন স্বনামধন্য অবসরপ্রাপ্ত জেলা জজ ও লেখক। তিনি কৃতী পরিবারের সন্তান। তাঁর পিতা চাঁপাইনবাবগঞ্জ শহরের বড় ইন্দারা মোড় নিবাসী ‘আলহাজ্ব শাহজাহান আলী মিঞা ওরফে পচু হাজী’ হলেন হযরত শাহনেয়ামতুল্লাহ (রাঃ) এর নবম অধনস্তন পুরুষ (বংশধর), একজন সমাজসেবী ব্যক্তিত্ব।

তাঁর এক বোন ‘জাহ্ণবী জাইমা’ খ্যাতিমান কবি ও লেখক।উল্লেখ্য, গতকাল দুদকের চেয়ারম্যান হিসেবে জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আবদুল মোমেন এবং নতুন দুই কমিশনার হিসেবে মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ-কে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category