মোঃ রিয়াদ হাসান,সুন্দরগঞ্জ,(গাইবান্ধা) সংবাদদাতাঃ-
মায়ের হাত ধরে রাজনীতিতে আসা সংসদ সদস্য প্রার্থী হয়ে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ইতোমধ্যে জনেগণের সাড়া পাচ্ছেন আব্দুল্লাহ নাহিদ নিগার (সাগর)। মা আফরুজা বারী আওয়ামী লীগের সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন। গত ১৭ ডিসেম্বর কেন্দ্রের নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। নাহিদ নিগার স্বতন্ত্রপ্রার্থী হিসাবে মনোয়নপত্র দাখিলের পর গত ১৮ ডিসেম্বর ঢেঁকি প্রতীক বরাদ্দ নিয়ে ভোটের মাঠে লড়াইয়ে নেমেছেন। তিনি ভিকারুন্নেছা স্কুল নুন আন্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করে উচ্চতর ডিগ্রির জন্য প্রবাসে যান। কম্পিউটার সায়েন্স এ ইন্জিনিয়ারিং, যুক্তরাজ্য থেকে অর্থনীতি ও আন্তজার্তিক অর্থ বিষয়ে স্নাতকোত্তর ও কানাডার ওয়াটার লু বিশ্ববিদ্যালয় গণিত বিষয়ে ডিগ্রিধারী। আনন্দ গ্রুপের ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর নিগার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুন্দরগঞ্জ আসন থেকে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে ভোট যুদ্ধে নেমেছেন। এক প্রশ্নের উত্তরে স্বতন্ত্র প্রার্থী নাহিদ নিগার বলেন, আমার নানা আশরাফ আলী মাস্টার,নানী আলতাফুন্নেছা,মামা শহিদ এমপি মঞ্জুরুল ইসলাম লিটন ও মা আফরোজা বারীর হাত ধরে ছোট বেলা থেকে আওয়ামী লীগের রাজনীতিতে আসা। বর্তমানে উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। তিনি আরও বলেন,আমার মা মনোয়নপত্র প্রত্যাহার করার পর সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা-কর্মী যে মুহূর্তে হতাশাবোধ করেছিলেন ঠিক সেই মহুত্বে স্বতন্ত্রপ্রার্থী হিসাবে তার উত্তরসূরি বলে আমাকে পাওয়ায় তারা আজ নিশ্চয় উজ্জীবিত। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের সমর্থন ও ভালোবাসা ইতিমধ্যে পেতে শুরু করেছি। অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ ও প্রভাবমুক্ত নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী ।