রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

মালয়েশিয়ায় ৭ বাংলাদেশি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ৮১ Time View

অবৈধ অভিবাসনের অভিযোগে মালয়েশিয়ায় অন্তত সাত বাংলাদেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ওই বাংলাদেশিদের আটক করেছেন।

মালয়েশিয়ায় ইংরেজি দৈনিক নিউ স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ রাজধানী কুয়ালালামপুরের পাসার হারিয়ান সেলায়াং এলাকায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে অভিবাসন বিভাগ। এই অভিযানে বাংলাদেশি সাত শ্রমিকসহ নথিবিহীন ১০৮ বিদেশিকে আটক করা হয়েছে।

কুয়ালালামপুর পুলিশের প্রধান আল্লাউদিন আব্দুল মজিদ বলেন, অভিযানের লক্ষ্য ছিল শহরের আশপাশে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা। বিশেষ করে যারা নথিবিহীন অভিবাসীদের।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ইন্দোনেশিয়ার ৫২ নাগরিক রয়েছেন। এ ছাড়া বাকিদের মধ্যে মিয়ানমারের ৩৫, ভারতের ১২, বাংলাদেশের ৭ এবং পাকিস্তান ও নেপালের একজন করে নাগরিক রয়েছেন।

এর আগে, গত বুধবার অভিবাসন-সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগে পৃথক অভিযান চালিয়ে ৮৫ বাংলাদেশি অভিবাসী শ্রমিককে আটক করে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। পৃথক স্থানে অভিযান চালিয়ে ওই বাংলাদেশিদের আটক করা হয়।

দেশটির সংবাদমাধ্যম মালয় মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের শেষের দিক থেকে দেশজুড়ে নথিবিহীন অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। নথিবিহীন বিদেশি অভিবাসীদের বিরুদ্ধে ধরপাকড়ের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category