সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম-১১ আসনের ট্রাক প্রতীকে গনঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিঃ নেজাম উদ্দীন নরসিংদীতে নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ-এস এম জিলানী ‎‎লক্ষ্মীপুর-২ আসনে দাঁড়িপাল্লা প্রার্থীর ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা লক্ষ্মীপুর–২ আসনের বিএনপি প্রার্থী আবুল খায়ের বিশাল গণমিছিল বেকারত্ব ও জনদুর্ভোগমুক্ত চট্টগ্রাম-১০ গড়ার অঙ্গীকার সাপাহারে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা নরসিংদীতে ১৪৯ রাউন্ড তাজা গুলি ১৪ টি দেশীয় অস্ত্র সহ গ্রেফতার দুই সুনামগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা ‎‎সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা দিলে কথা রাখেন, বসন্তপুর নদীবন্দর দ্রুততম সময়ে চালু হবে……..নৌ ও পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৬১ Time View

মাসুদ পারভেজঃ

সাতক্ষীরার কালিগঞ্জের বসন্তপুর নদীবন্দর দ্রুত চালুর প্রত্যাশায় বসন্তপুর নদীবন্দর বিষয়ক কমিটির উদ্যোগে সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) বিকাল সাড়ে ৪টায় উপজেলার বসন্তপুর রিভার ড্রাইভ ইকো পার্কে সমাবেশে সাতক্ষীরা- ৪ আসনের সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী (এমপি) বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কথা দিলে কথা রাখেন, তিনি যেহেতু বসন্তপুর নদীবন্দর উদ্বোধন করেছেন মানেই এটা হয়ে গেছে। ইতিমধ্যেই ভারতের মধ্যেও কথা ও কাজ চালিয়ে যাচ্ছেন এবং অচিরেই উন্নয়ন প্রকল্প শুরু হবে। এই জনপদের বেড়িবাঁধ সংস্কার, সুপেয় পানিসহ জনকল্যাণমুখী কাজ এগিয়ে যাবে দুর্বার গতিতে। মানুষের জীবন জীবিকার লক্ষ্যে এমপি আতাউল হক দোলনের মাধ্যমে যথাযথ কাজ হবে। মাননীয় প্রধানমন্ত্রী দেশের কল্যাণে দুই দুইবার ভারত সফর করেছেন, সেখানে ট্রেন, বিমান ও নৌ চলাচল করার পদক্ষেপ গ্রহণ করেছেন। ভারত যুদ্ধকালীন সময়ে আমাদের সহযোগিতা করেছিলেন, একারণেই আমাদের বন্ধুত্ব অটুট রাখতে চাই। তাই বলে দেশের স্বাধীনতা সার্ব ভৌমত্ব বিলিয়ে দিয়ে নয় বরং জামায়াত বিএনপিই দেশের সার্বভৌমত্ব নিয়ে খেলা করে। তাদেরকে প্রতিহত করতে হবে। জয়তু শেখ হাসিনা যখন আছেন সেখানে বাংলাদেশের মাটি মানুষের উন্নয়ন উৎপাদন চলমান থাকবে।

অনুষ্ঠানে সন্মানিত অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আফম রুহুল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন, সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেজুতি পারভীন লায়লা, জেলা আ’লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, শুভেচ্ছা বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন, বিআরডব্লিউ এর পরিচালক কাজী ওয়াকিল নেওয়াজ পলাশ, স্বাগত বক্তব্য রাখেন বসন্তপুর নদীবন্দর বিষয়ক কমিটির আহবায়ক এজাজ আহম্মেদ স্বপন, বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল আলম বাবলু, ইউনিয়ন আ’লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন প্রমুখ।

কালিগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মুহাম্মদ হুমায়ুন কবির, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী, ভোমরা সিএন্ডএফ এর সভাপতি কাজী নওশাদ দেলাওয়ার রাজু, সেক্রেটারী মাকসুদ আলী মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ মোজাহার হোসেন কান্টু, সাতক্ষীরা জেলা আ’লীগ ও উপজেলা আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী আক্তার হোসেন, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, ভোমরা সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ ও সুধীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category