বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৭০ Time View

কক্সবাজার জেলা প্রতিনিধি ::কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে আনোয়ার (৩০) নামে এক রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে টেকনাফের হোয়াইক্যং লম্বাবিল এলাকার পুর্বে মিয়ানমারের সীমান্তের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। আহত রোহিঙ্গা আনোয়ার ১০নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তার অবস্থা আশঙ্কাজনক হাওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


তবে ঘটনা সম্পর্কে আইন শৃংখলা বাহিনী অবহিত নন বলে জানা গেছে।টেকনাফ হোয়াইকং পুলিশ ফাঁড়ির আইসি (উপ-পরিদর্শক) শাহাদত সিরাজী বলেন, ‘আমিও বিষয়টি মানুষের মাধ্যমে শুনেছি। কিন্তু সঠিক তথ্য পাচ্ছিনা। বিজিবির সঙ্গেও যোগাযোগ করেছি। কিন্তু তারাও কিছু জানেনা’।

আহত রোহিঙ্গা যুবক আনোয়ার বলেন, ‘আমি নাফ নদীতে মাছ শিকারে গিয়ে মিয়ানমারের ভেতরে ঢুকতে চেয়েছিলাম। সীমান্ত পিলারে পা দিতেই বিকট শব্দ হয়। এসময় আমি অজ্ঞান হয়ে পড়ি। পরে জ্ঞান ফিরলে দেখি আমার বাম পা নেই’। এদিকে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহত হওয়ার ঘটনা সীমান্তের কোন প্রশাসন না জানলেও জেনেছেন কক্সবাজার সদর হাসপাতালের ডাক্তারা।

এব্যাপারে কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান বলেন, ‘মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা তাকে চিকিৎসা দিচ্ছি। তার অবস্থা আশঙ্কাজনক’। তিনি আরো জানান তাকে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাস পাতালে রেফার করা হয়েছে। সে গতকাল শনিবার দিবাগত রাত ৮ টার দিকে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত থেকেএসেছে বলে জানিয়েছেন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category