শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা ও বিশাল জনসমাবেশ চট্টগ্রামে ভার্ড বাংলাদেশ-এর মানববন্ধন ও র‌্যালি পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি কর্তৃক বিপুল পরিমান মাদকদ্রব্য আটক চট্টগ্রামে এনএসআই সেজে প্রতারণার চেষ্টা,যুবক গ্রেপ্তার কোটালীপাড়ায় সহকারি শিক্ষক তপতী বাড়ৈ এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,তদন্ত কমিটি গঠন নান্দাইলে বিদ্রোহের মশাল ঐক্যবদ্ধ প্রতিবাদে জ্বলছে জনতা হবিগঞ্জের মাধবপুরে নবাগত ওসির মতবিনিময় সভা ঘীরে বৈষম্যের অভিযোগ চান্দিনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত এমপি পার্থী সুনামগঞ্জের নদী পথে অতিরিক্ত টোল আদায়ের নামে চাঁদাবাজী ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত

মহিপুর থানায় ৫২ (বায়ান্ন) পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৫০ Time View

মোঃ শফিকুল ইসলাম পটুয়াখালী জেলা প্রতিনিধি:-
পটুয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ সাইদুল ইসলাম,বিপিএম,পিপিএম মহোদয়ের নির্দেশনায় জনাব আনোয়ার হোসেন তালুকদার,অফিসার ইনচার্জ,মহিপুর থানা,পটুয়াখালী এর নের্তৃত্বে মহিপুর থানার এসআই মোঃ জিয়াউর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় রাত্রীকালীন আইন শৃঙ্খলা ডিউটি,মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনাকালে সোর্সের মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন,মহিপুর থানাধীন ০৭ নং লতাচাপলী ইউনিয়নের তাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিতেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য অফিসার ইনচার্জ, মহিপুর থানা এর নির্দেশে একটি চৌকস টিম ঘটনাস্থলে উপস্থিত হইয়া সাক্ষীদের উপস্থিতিতে আসামী ১। মোঃ অপু গাজী(২২),পিতা-মোঃ আলমগীর গাজী, সাং-তাহেপুর, ০৫নং ওয়ার্ড,থানা-মহিপুর, জেলা-পটুয়াখালী এর দখল ও নিয়ন্ত্রন হইতে ২৬-১২-২০২৩ খ্রিঃ রাত ২৩.২৫ ঘটিকায় ৫২(বায়ান্ন) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে মহিপুর থানার মামলা নং-০৭,তারিখ-২৭/১২/২০২৩ খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ১০ (ক) রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category