বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা নবীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের লোকজনের হামলায় যুবক গুরুতর আহত আত্রাই নদী থেকে ২৫-২৬ বছরের দুইটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ গোপালগঞ্জে এনজিওর নামে ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা ভুক্তভোগীদের মানববন্ধন নরসিংদীর শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও উপলক্ষে সভা অনুষ্ঠিত সাপাহারে ১১ কোটি টাকা মূল্যের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার দিনাজপুর জেলা সংসদীয় আসন ভিত্তিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত নওগাঁ ব্যাটালিয়ন(১৬ বিজিবি)কর্তৃক পোরশা সীমান্তে ভারতীয় গরু আটক

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করায় এক যুবককে গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১০৭ Time View

কুড়িগ্রাম ভূরুঙ্গামারী প্রতিনিধি::কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি ও গালি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে জুবায়ের হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় বাঁশজানী এলাকা থেকে তাকে আটক করা হয়।আটককৃত যুবক যুবায়ের হোসেন সাজু (২১) উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি গ্রামের জিল্লুর রহমানের পুত্র। সে বীরগঞ্জ কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র স্থানীয় সুত্রে জানা যায় অবুজ বালক জুবায়ের নামক ফেজবুক আইডি থেকে আজ দুপুর ১টার দিকে মহানবী (সা.) নিয়ে কটুক্তিমূলক পোষ্ট করেন।

মূহুর্তেই সেটা ভাইরাল হয়ে গেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মুফতী ওমর ফারুক ও ইসলামী যুব আন্দোলন ভূরুঙ্গামারী শাখার সভাপতি এস.এম. মনিরুজ্জামান এর নের্তৃত্বে ধর্মপ্রাণ মুসলমানগণ বাদ আসর জুবায়ের এর বাড়িতে যায়। কিন্তু তাকে না পাওয়ায় উপস্থিত জনতা বিক্ষোভ করেন। পরিস্থিতি ভয়াবহ রুপ ধারণ করলে ভূরুঙ্গামারী থানা পুলিশ ও ময়দান বিওপি ক্যাম্পের বিজিবির সহযোগীতায় পরিস্থিতি শান্ত করা হয়।

পরবর্তীতে স্থানীয়দের সহযোগীতায় পুলিশ জুবায়েরকে গ্রেফতার করে থানা হাজতে নিয়ে আসেন।
উপস্থিত জনতা থানা গেটে নাস্তিকের ফাসি চেয়ে চেয়ে বিভিন্ন স্লোগান দেয়। এমতবস্থায় উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস কটুক্তীকারীর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন।

এবিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান বলেন আসামীকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে মামলা দায়ের করে রাতেই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category