সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম-১১ আসনের ট্রাক প্রতীকে গনঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিঃ নেজাম উদ্দীন নরসিংদীতে নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ-এস এম জিলানী ‎‎লক্ষ্মীপুর-২ আসনে দাঁড়িপাল্লা প্রার্থীর ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা লক্ষ্মীপুর–২ আসনের বিএনপি প্রার্থী আবুল খায়ের বিশাল গণমিছিল বেকারত্ব ও জনদুর্ভোগমুক্ত চট্টগ্রাম-১০ গড়ার অঙ্গীকার সাপাহারে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা নরসিংদীতে ১৪৯ রাউন্ড তাজা গুলি ১৪ টি দেশীয় অস্ত্র সহ গ্রেফতার দুই সুনামগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা ‎‎সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ

ময়মনসিংহ–১১আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ Time View

ময়মনসিংহ–১১আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

গোলাম কিবরিয়া পলাশ,ময়মনসিংহ:-ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ–১১(ভালুকা)আসনে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের নির্ধারিত সময় শেষ হয়েছে। শেষ দিন সোমবার(২৯ ডিসেম্বর)বিকেল ৫টা পর্যন্ত স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ছয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ভালুকা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু,স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাইফ উল্লাহ পাঠান ফজলু,গণঅধিকার পরিষদের প্রার্থী আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ,জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)মনোনীত প্রার্থী ডা.জাহেদুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোস্তফা কামাল কাসেমী মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা শেষে প্রার্থীরা সুষ্ঠু,অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি ভোটারদের সমর্থন নিয়ে নির্বাচনী প্রতিযোগিতায় অংশগ্রহণের দৃঢ় প্রত্যয় জানান তারা।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে,নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে।আগামী ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলবে।যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

উপজেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, ময়মনসিংহ–১১(ভালুকা)আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ৮৯৪ জন।এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৫ হাজার ২১৪ জন, নারী ভোটার ১ লাখ ৭৮ হাজার ৬৭৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন।একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এই সংসদীয় আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত।

সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন জানান,৪ জানুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র বাচাই করা হবে।নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে নিরপেক্ষ থেকে কাজ করবেন বলে জানান এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category