রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

মতবিনিময় ও স্মারকলিপি গ্রহণকালে জেলা পরিষদের চেয়ারম্যান ওস্তাদ মোহন লাল দাশ বাঙালি সংস্কৃতি বিশ্ব পরিমন্ডলে পৌঁছে দেওয়ার অন্যতম কারিগর

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৮৯ Time View

স ম জিয়াউর রহমান::ওস্তাদ মোহন লাল দাশ ছিলেন বাঙালি সংস্কৃতি বিকাশে ও বিশ্ব পরিমন্ডলে পৌঁছে দেওয়ার অন্যতম কারিগর। তার জনপ্রিয় গানের সুরের মূর্ছনায় মুক্তিযুদ্ধকালে বীর মুক্তিযোদ্ধারা অনুপ্রাণিত হতো। নিরস্ত্র সাহসী অদম্য বাঙালিকে সুর ও ছন্দে সাহস যোগায় বাঙালির মুক্তির চেতনায়। ওস্তাদ মোহন লাল দাশ স্মৃতি সংসদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম একথা বলেন।

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ও সংস্কৃতি চর্চা কেন্দ্র ওস্তাদ মোহন লাল দাশ স্মৃতি সংসদের নেতৃবৃন্দেরা আজ ১৪ জুলাই বিকাল চারটায় নগরের জেলা পরিষদের কার্যালয়ে ওস্তাদ মোহন লাল দাশের নামে ফটিকছড়ি উপজেলার হালদা নদীর উপর নবনির্মিত সেতু বা সড়কের নামকরণ করার দাবিতে স্মারকলিপি গ্রহণপূর্ব এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি ওস্তাদ স্বপন কুমার দাশের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক অভিষেক দাশ, সংগঠনের কর্মকর্তা মো হাসান মুরাদ, মো কালিম শেখ, মো আব্দুল মান্নান রানা, শিল্পী মিষ্টি রুপা, সরগম দাশ, মো রুবেল, মো রিমন ধ্রুব প্রমুখ।

এসময় জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেন, সংস্কৃতি জাতিকে উন্নত ও সমৃদ্ধ করে। সংস্কৃতি চর্চা ও বিকাশ যতবেশি হবে ততবেশি জাতি সমৃদ্ধ হবে। জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, বাঙালি সংস্কৃতি বিশ্ব পরিমন্ডলে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ওস্তাদ মোহন লাল দাশ যে অসামান্য অবদান রেখেছেন তা আজীবন জাতি কৃতজ্ঞতা সাথে স্মরণ করবে।

তিনি আরও বলেন, ওস্তাদ মোহন লাল দাশের স্মৃতিকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে ফটিকছড়ি উপজেলার যে কোন একটা সেতু বা সড়কের নাম ওস্তাদ মোহন লাল দাশে নামে নামকরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category