বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

ভোলাহাটে ডিসির মতবিনিময় সভায় ডাক পাননি রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৬৭ Time View

মাহিদুল ইসলাম ফরহাদ :: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ উপজেলার কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজনদের নিয়ে মতবিনিময় সভা করেছেন। ১৪ অক্টোবর মঙ্গলবার সকালে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ যোগদানের পর প্রথম ভোলাহাট উপজেলায় আগমন হলেও এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় আমন্ত্রণ পাননি রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

এনিয়ে সামাজিক যোগাযোগ ফেসবুক সহ বিভিন্ন সাংবাদিক সহ বিভিন্ন মহলে সৃষ্টি হয়েছে চাপা ক্ষোভ এবং বিতর্ক। ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তার এর খামখেয়ালি মনোভাবকেই দুষছেন সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় নেতৃবৃন্দ।

ভোলাহাট উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ইয়াজদানী জর্জ অভিযোগ করে বলেন, বিএনপি দেশের সর্ববৃহৎ একটা রাজনৈতিক দল হওয়ার পরেও আমাদের নেতৃবৃন্দ কে বলেনি। এটা মোটেও ঠিক করেনি বলে মন্তব্য করেন।

এনিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলাহাট উপজেলা শাখার আমির অভিযোগ করেন, আমাদের কোনো নেতৃবৃন্দ কে জানায়নি বিধায় আমরা কেউ যায়নি। কিন্তু জানানো উচিত ছিল।

এবিষয়ে ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তারের কাছে সরকারি মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category