শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা ও বিশাল জনসমাবেশ চট্টগ্রামে ভার্ড বাংলাদেশ-এর মানববন্ধন ও র‌্যালি পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি কর্তৃক বিপুল পরিমান মাদকদ্রব্য আটক চট্টগ্রামে এনএসআই সেজে প্রতারণার চেষ্টা,যুবক গ্রেপ্তার কোটালীপাড়ায় সহকারি শিক্ষক তপতী বাড়ৈ এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,তদন্ত কমিটি গঠন নান্দাইলে বিদ্রোহের মশাল ঐক্যবদ্ধ প্রতিবাদে জ্বলছে জনতা হবিগঞ্জের মাধবপুরে নবাগত ওসির মতবিনিময় সভা ঘীরে বৈষম্যের অভিযোগ চান্দিনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত এমপি পার্থী সুনামগঞ্জের নদী পথে অতিরিক্ত টোল আদায়ের নামে চাঁদাবাজী ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত

ভোট দিতে কোলে চড়ে কেন্দ্রে বৃদ্ধ তোফাজ্জল

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৪২ Time View

মোঃ সম্রাট আলাউদ্দিন :: বার্ধক্যে জড়িয়ে যায় কথা। নিজের পায়ে হাঁটতেও পারেন না। তবে আওয়ামী লীগের সমর্থনে নৌকা প্রতীকের ভোট দিতে কোলে চড়ে কেন্দ্রে এসেছেন সত্তরোর্ধ তোফাজ্জল হোসেন।

রবিবার (৭ জানুয়ারি) ধামরাইয়ের পৌর সভার ৩ নং ওয়ার্ড আব্দুস সোবহান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিতে আসেন তিনি।কেন্দ্রে গিয়ে দেখা যায়, স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে এসেছেন তিনি। তাকে কোলে করে ভোটকেন্দ্রে আনেন স্থানীয় এক তরুণ।তোফাজ্জলের স্ত্রী মনোয়ারা বেগম বলেন, আমার স্বামী আওয়ামী লীগ করেছেন আজীবন। শরীর অসুস্থ হলেও জোর করেই ভোটকেন্দ্রে নিয়ে এসেছেন।

তাই ভোট দিতে এসেছি।এ কেন্দ্রের ১২টি বুথে ভোট দেবেন ৫,২৭১ জন ভোটার।আব্দুস সোবহান মডেল হাই স্কুল কেন্দ্রের প্রিসাইডিং অফিসার এস এম কামাল হোসেন বলেন, এই কেন্দ্রে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। বেলা ১০টার মধ্যে ১৫% ভোট গ্রহণ করা হয়েছে।

এখন পর্যন্ত ভোটে শান্তিপূর্ণ পরিস্থিতি রয়েছে।সংসদীয় ১৯৩ ঢাকা-২০ আসনে আওয়ামী লীগ ও দুইজন স্বতন্ত্র প্রার্থীসহ সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।এ আসনে ১৪৯ কেন্দ্রে ৮০৪ কেন্দ্রে ভোট দেবেন ৩,৫৫,৯৮২ জন ভোটার। এরমধ্যে পুরুষ ভোটার ১,৭৭,৪১২ ও মহিলা ভোটার ১,৭৮,৫৭০ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category