রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

ভূরুঙ্গামারীতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী ও কর্মকর্তাদের কর্ম বিরতী

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মে, ২০২৪
  • ৬৫ Time View

ভূরুঙ্গামারীতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী ও কর্মকর্তাদের কর্ম বিরতী

ভূরুঙ্গামাী উপজেলা প্রতিনিধি:-সারাদেশের ন্যায় ভূরুঙ্গামারীতে পাল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা ১৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে। সারা দেশে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার গ্রাহকের সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেওয়ায় তাঁদের সাময়িক বরখাস্ত, স্ট্যান্ড রিলিজ ও বাপবিবোতে সংযুক্ত করার প্রতিবাদসহ ১৬ দফা দাবিতে এই অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন তাঁরা।

দেশব্যাপী কর্মবিরতির অংশ হিসেবে আজ সোমবার সকাল থেকে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ভূরুঙ্গামারী জোনাল অফিসের সােমনে সব কর্মকর্তা ও কর্মচারী অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি শুরু করে। কর্মবিরতি চলাকালে ভূরুঙ্গামারী জোনাল অফিসের পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সময় তারা বলেন,সারা দেশে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার গ্রাহকের পেশাগত সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেওয়ার কারণে ছয় এজিএমকে সাময়িক বরখাস্ত,স্ট্যান্ড রিলিজ এবং বাপবিবো এ সংযুক্ত করার প্রতিবাদ,পদ-পদবি ও পদমর্যাদার বৈষম্য,চুক্তিভিত্তিক নিয়োগকে স্থায়ী করণ, পদোন্নতির সুযোগ রাখা,ছুটি ভোগের সুবিধা, ৫% বিশেষ প্রণোদনাসহ ১৬ দফা দাবি তুলেন।তাঁরা বলেন, পদোন্নতি,চাকরি স্থায়ী না হওয়াসহ নানা সমস্যায় তাদের পারিবারিক জীবনেও এর প্রভাব পড়ছে। এসব কারণে অনেকে তাদের সঙ্গে আত্মীয়তা পর্যন্ত করতে চায় না। তাই পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য দূরীকরণে এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখে তাঁরা অনির্দিষ্টকালের কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category