শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

বোয়ালখালীতে জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৯৪ Time View

বাবলু বড়ুয়া বিশেষ প্রতিনিধি ::ভারী বর্ষণ আর পূর্ণিমার জোয়ারে কর্ণফুলী নদীর পানি বেড়ে যাওয়ায় প্লাবিত হয়েছে বোয়ালখালীর নিম্নাঞ্চল। অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পেয়ে ডুবে গেছে ফেরিঘাটসহ নদী তীরবর্তী এলাকা। জোয়ারের পানিতে ফেরিঘাট প্লাবিত হওয়ায় বুধবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে ফেরি পারাপার বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন ফেরি পরিচালনাকারী সাইদুর রহমান।

তিনি বলেন, নদীতে প্রবল স্রোত রয়েছে। এছাড়া ফেরিঘাট ডুবে যাওয়ায় যানবাহন ফেরিতে উঠানামা করতে পারছে না। জোয়ারের পানি কমলে ফেরি চলাচল শুরু হবে।

গাড়ি চালক আবু হানিফ জানান, গত তিন দিন ধরে নদীতে অস্বাভাবিক জোয়ারের পানি বাড়ছে এতে দুর্ভোগে পড়েছে ফেরি পারাপারকারী যাত্রীরা। যাত্রীদের ওঠা-নামা করাতে আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফেরিঘাটের রাস্তা যদি উঁচু করে নির্মাণ করা হতো তাহলে জোয়ারের পানিতে আমাদের দুর্ভোগ পোহাতে হতো না।

এদিকে নদী তীরবর্তী কধুরখীল, পশ্চিম গোমদণ্ডী, শাকপুরা ঘোষখীল, পশ্চিম শাকপুরা এলাকা প্লাবিত হয়ে ডুবে গেছে রাস্তাঘাট। বাড়ির উঠোনে হাঁটু সমান পানি।

পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী চরখিদিরপুর গ্রামের ডা প্রবীর বড়ুয়া, মাস্টার দেবু প্রসাদ বড়ুয়াও ইমন বড়ুয়া জানান, দুপুর থেকে জোয়ারের পানি বাড়তে শুরু করে। এরই মধ্যে ডুবে গেছে রাস্তাঘাট। বাড়ির উঠোনে হাঁটু সমান পানি উঠে গেছে।

বোয়ালখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুজন কান্তি দাশ বলেন, টানা বৃষ্টি আর জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার চরণদ্বীপ ও পশ্চিম গোমদন্ডী ইউনিয়নের কয়েকটি এলাকায় পানি উঠলেও তা নেমে যাচ্ছে। তবে ক্ষয়ক্ষতির খবর পাইনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category