বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

বোদা আটোয়ারী আখ সেন্টার হতে নতুনহাট পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৬৩ Time View

মোঃ শাহজাহান কবির প্রধান :: পঞ্চগড়ে বোদা আটোয়ারী আখ সেন্টার মোর হতে নতুনহাট পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা। সরে জমিনে পরিদর্শন করে দেখা যায় উক্ত রাস্তাটি চলাচলের অনুপযোগী রাস্তাটির বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত এবং সব সময় বৃষ্টির পানি লেগে থাকে। অল্প পানি হলেই রাস্তাটিতে পানি লেগে থাকে এবং মানুষের চলাচলের খুবই কষ্ট হয়।

এলাকাবাসী জানায় দীর্ঘদিন ধরে এই রাস্তাটি মেরামত না হওয়ার কারণে আমরা খুবই কষ্টে আছি। কলেজ পাড়ার বাসিন্দা রিফাত গণমাধ্যম কর্মীদের জানান আমার বাসা কালিয়াগঞ্জে আমি প্রায় এই রাস্তা দিয়ে চলাচল করি রাস্তাটির বিভিন্ন জায়গায় ভেঙ্গে যাওয়ার কারণে এবং বড় গর্ত হওয়ার কারণে অনেক সময় চলাচল করতে অনেক কষ্ট হয় এবং আমি নিজেই দুর্ঘটনা স্বীকার হয়েছি,অনেক সময় যাত্রীসহ ভ্যান অটো সিএনজি গর্তে পড়ে গিয়ে দুর্ঘটনার স্বীকার হতে হয়। নতুনহাট বাজারের এক কৃষক জানান আমাদের এখানে ভুট্টা এবং মরিচের আবাদ বেশি হয় দূরদূরান্ত থেকে ব্যবসায়ীরা আমাদের এখানে আসতে খুবই কষ্ট হয় আমরা বোদা বাজারে মলামাল বিক্রি করতে নিয়ে গেলে অনেক সময় লাগে এবং রাস্তাটি বিভিন্নখানে গর্ত হওয়ার কারণে অনেক সময় ভ্যান উল্টে আমাদের অনেক ক্ষয় ক্ষতি হয়। ১ নং ঝলই শাল সিড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন হজ্বে থাকার কারণে তিনার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এলাকাবাসী জানায় অনেকবার রাস্তাটি মেপে নিয়ে গেছে কিন্তু অতি দুঃখের বিষয় আজও পর্যন্ত রাস্তাটি মেরামত হয়নি।ঝলই শাল সিড়ি ইউনিয়নের অনেক ছাত্র-ছাত্রী বোদা পাথরাজ সরকারি কলেজ, বোদা মহিলা কলেজ, বোদা পাইলট সরকারী স্কুল এন্ড কলেজে পড়াশোনা করে তারা জানান আমাদেরকে তিন কিলোমিটার দূর হতে আসতে হয় রাস্তাটি মেরামত না হওয়ার কারণে আমাদেরকে অনেক কষ্ট করে রাস্তাটিতে চলাচল করতে হয় এবং রাস্তাটির বেহাল অবস্থার কারণে আমরা ঠিক সময়ে স্কুল এন্ড কলেজে উপস্থিত হতে পারি না। এবং আমাদের সকলের দাবি অতিসত্বর এই রাস্তাটি যেন মেরামত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category