বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা নবীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের লোকজনের হামলায় যুবক গুরুতর আহত আত্রাই নদী থেকে ২৫-২৬ বছরের দুইটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ গোপালগঞ্জে এনজিওর নামে ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা ভুক্তভোগীদের মানববন্ধন নরসিংদীর শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও উপলক্ষে সভা অনুষ্ঠিত সাপাহারে ১১ কোটি টাকা মূল্যের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার দিনাজপুর জেলা সংসদীয় আসন ভিত্তিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত নওগাঁ ব্যাটালিয়ন(১৬ বিজিবি)কর্তৃক পোরশা সীমান্তে ভারতীয় গরু আটক

বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় আদালতে আরও একটি মামলা

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৭৯ Time View

মোঃ মজিবর রহমান শেখ::ঠাকুরগাঁওয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের হতাহতের ঘটনায় আরও একটি নতুন মামলা দায়ের করা হয়। সম্প্রতি গত ৩ বৃহস্পতিবার অক্টোবর ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী থানার কালেশ্বরগাঁও গ্রামের মো: রিয়াজ উদ্দিনের ছেলে মো: মাহাবুব হোসেন (২৪) বাদী হয়ে ৮৫ জনের নাম উল্লেখ করে ৩-৪শ জনকে অজ্ঞাত করে বিজ্ঞ অতি: চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী (সদর) আদালত, ঠাকুরগাঁওয়ে এ মামলাটি দায়ের করেন। সংশ্লিষ্ট আদালতের বিজ্ঞ বিচারক এস. রমেশ কুমার ডাগা মামলাটি ঠাকুরগাঁও সদর থানাকে এজাহার হিসেবে অন্তভুক্ত করার আদেশ প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত ৪ আগষ্ট দুপুরে পৌর শহরের আর্ট গ্যালারী মোড়ে রাস্তার উপর ছাত্র জনতার উপর হামলা চালায় আসামীগণ। এ সময় আসামীরা ধারালো ছুরি, পিস্তল, শটগান, ককটেল, বোমা-বারুদ, লোহার রড, চাপাতি, ডেগার, রাম-দা, হকি, চাইনিজ কুড়াল, ইট, পাথর, শক্ত বাঁশের লাঠি সহ মারাত্মক অস্ত্রে-সস্ত্র নিয়ে ছাত্র-জনতার উপরে হামলা চালায়।

এ সময় আন্দোলনকারী হিসেবে মামলার বাদী মো: মাহাবুব হোসেন ও আহত হন। দেশীয় অস্ত্রের অঘাতে মাহাবুব গরুতর আহত হয়ে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গত ৪-১৮ আগষ্ট পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন।

এ ঘটনায় পৌর আওয়ামী লীগের সভাপতি মো: আকরাম (৫৫) ও ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: মোয়াজ্জেম হোসেন (৫০) সহ ৮৫ জনের নাম উল্লেখ করে ৩-৪শ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয় ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category