বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

বৈষম্যবিরোধী নেতা বিরুদ্ধে মামলা দায়ের:

মাটি মামুন
  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৫৫ Time View

রংপুর প্রতিনিধি ::বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের সাবেক মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী। 

রংপুরের গঙ্গাচড়া থানাধীন গ্রিন সিটি ইকো পার্কের ব্যবস্থাপনা পরিচালক আতিকুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে গত শুক্রবার (৭ মার্চ) মামলাটি করেন। মামলার তদন্ত কর্মকর্তা গঙ্গাচড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র অধিকারী বিষয়টি নিশ্চিত করে জানান, 

মামলায় নাহিদ হাসান খন্দকারের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে। মামলায় নগদ এক লাখ টাকা ও প্রতিদিন ২০ হাজার টাকা করে চাঁদা দাবির অভিযোগ আনা হয়েছে। মামলার বাদী আতিকুল ইসলাম ভূঁইয়া বলেন,খলেয়া ইউনিয়নে তার এক বোনসহ গ্রিন সিটি ইকো পার্ক নির্মাণের কাজ শুরু করেন।

এতে পুকুর থেকে বালু উত্তোলনের প্রয়োজন দেখা দেয়। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ হাসান খন্দকার চাঁদা দাবি করে আসছিলেন। 

এদিকে, মামলার একদিন পর শনিবার (০৮ মার্চ) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতি ও সদস্য সচিব রহমত আলী সই করা এক বিজ্ঞপ্তিতে নাহিদ হাসান খন্দকারকে তার মুখপাত্র পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category