শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় ভোলার বোরহানউদ্দিন থানার যুবলীগ সভাপতি আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৫৮ Time View

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :: বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় ভোলার বোরহান উদ্দিন পৌরসভার ৭ ওয়ার্ডের কাউন্সিলর এবং উপজেলা যুবলীগের সভাপতি মোঃ তাজ উদ্দীন (৫৩) কে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

বুধবার (০৬ নভেম্বর ) সকাল সাড়ে ১০ টার দিকে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাকে আটক করা হয়। তাজ উদ্দিন ভোলার বোরহান উদ্দিন সদর থানার আব্দুল গনির ছেলে।

আটক তাজউদ্দীন ভোলার সদর থানার বিস্ফোরক মামলার আসামি। গত ২রা অক্টোবর তার বিরুদ্ধে থানায় মামলা হয়। মামলা নম্বর-০৪। এই মামলায় তাকে আটক করা হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশনের পরিদর্শক ওমর ফারুক মজুমদার এবং আইসিপি ক্যাম্পের কামান্ডার নায়েব সুবেদার ফরিদ উদ্দিন জানান, আগে থেকে আমাদের কাছে গোপন খবর ছিল ভোলার বিস্ফোরক মামলার এজাহার ভুক্ত এক আসামি পাসপোর্টে ভিসার মাধ্যমে ভারতে পালিয়ে যাবে।

এ ধরনের তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন এলাকায় নজরদারি বাড়ানো হয় এবং ওই আসামি পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য ইমিগ্রেশনে আসলে জিজ্ঞাসাবাদকালে তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে আসামি তাজউদ্দীনের নিজ এলাকা ভোলায় খোঁজ-খবর নিয়ে জানা যায় সে বিস্ফোরক মামলার একজন এজাহারভুক্ত আসামি। তখন তাকে আটক করা হয় এবং কার্যক্রম শেষে বেনাপোল পোর্ট থানায় তাকে সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, ভোলার বোরহান উদ্দিন থানার সাথে তাজ উদ্দিন আটকের কথা জানানো হয়েছে।

সেখান থেকে পুলিশ আসার পর তাকে বেনাপোল পোর্ট থানা কর্তৃপক্ষ তাদের কাছে হস্তান্তর করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category