বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

বেনাপোলে পেশাজীবী বিভিন্ন সংগঠনের সঙ্গে বিজিবি’র মতবিনিময়

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৬৯ Time View

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :: বেনাপোল বন্দর সুরক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেশাজীবি বিভিন্ন সংগঠনের সঙ্গে মতবিনিময় করেছেন যশোর-৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী। শনিবার বেনাপোল পোর্ট থানার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় মত বিনিময় সভা, উক্ত সভায় সভাপতিত্ব করেন পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক ও বেনাপোল সিএন্ডএফ এজেন্টের ভারপ্রাপ্ত সভাপতি খায়রুজ্জামান মধু, বেনাপোল পৌর আওয়ামী লীগের সভাপতি এনামুল হক মুকুল ও সাধারণ সম্পাদক বেনাপোল পৌর মেয়র নাসির উদ্দিন, বেনাপোল পৌর বিএনপির নাজিমউদ্দীন, বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, ছাত্র প্রতিনিধি রেজোয়ান আহমেদ আকাশ, বেনাপোল সীমান্ত প্রেসক্লাব সভাপতি শাহিদুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন পক্ষে, বেনাপোল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বকুল মাহবুব, সিএন্ডএফ এজেন্টের পক্ষে মোস্তাফিজ্জোহা সেলিম উপজেলা দলের সদস্য সচিব ইমদাদুল হক এমদাদ, সি এন্ড এফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি সভাপতি আতিকুজ্জামান সনি, শিক্ষক প্রতিনিধি আব্দুল মান্নান ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা উজ্জ্বল কুমার বিশ্বাস।

সভায় প্রধান অতিথি লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, ‘দেশের উন্নয়নের স্বার্থে বেনাপোল বন্দরকে সচল রাখতে হবে। বিশৃঙ্খলা ঘটালে কাউকে ছাড় দেওয়া হবে না।’ তিনি সন্ত্রাস ও মাদকমুক্ত বেনাপোল গড়তে বেনাপোলবাসীকে তার পাশে থাকার আহ্বান জানান।

প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতে নিহত ছাত্রদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category