শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

বেনাপোলের লিটনের ১৭ বছরের সাজা

মনির হোসেন
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৫২ Time View

বেনাপোল প্রতিনিধি ::যশোরের বেনাপোলের চিহ্নিত সন্ত্রাসী ও হত্যাসহ আট মামলার আসামি লিটনকে অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদন্ড দিয়েছে যশোরের একটি আদালত।

মঙ্গলবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন টিপু এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চসহকারী শাহরিয়ার ইবনে আজাদ।

মামলা সূত্র জানায়, লিটনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও বোমাবাজি, মাদকসহ সাতটি মামলা ছিলো। চিহ্নিত এ সন্ত্রাসীকে দ্রুত বিচার আইনের একটি মামলায় আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদকালে ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর লিটন জানায় তার কাছে অস্ত্র ও গুলি রয়েছে। তার ভাষ্য ওই দিন রাত সাড়ে নয়াটায় বেনাপোলের স্টেশন এলাকার একটি বটগাছের পাশ থেকে মাটি খুড়ে একটি সার্টারগান ও গুলি উদ্ধার করা হয়। এঘটনায় বোনপোল পোর্ট থানার এসআই হাবিবুর রহমান বাদী হয়ে অস্ত্র ও গুলি আইনে মামলা করেন।

মামলাটি তদন্ত কওে এসআই মনিরুল ইসলাম ১৫ অক্টোবর লিটনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। মঙ্গলবার রায় ঘোষনার দিনে বিচারক লিটনের উপস্থিতিতে অস্ত্র আইনের ধারায় তাকে ১০ বছরের সশ্রম কারাদন্ড একই সাথে গুলি আইনের ধারায় আরও সাতবছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেন।#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category