বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

বীরমুক্তিযোদ্ধা আব্দুল গফফারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৭৪ Time View

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়ায় বীরমুক্তিযোদ্ধা মরহুম আব্দুল গফফারের মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (৩ মার্চ) বাদ জোহর দেবহাটার এসিল্যান্ড কর্মকর্তা দিপা রানী সরকারের নেতৃত্বে দেবহাটা থানা পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করে। পরে মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানা গেছে, কিছুদিন পূর্বে বীরমুক্তিযোদ্ধা আব্দুল গফফার ঢাকায় অবস্থানরত ছেলের বাসায় বেড়াতে যান। সেখানে তিনি অসুস্থ হলে ঢাকা বারডেম হাসপাতালে আইসিসিইউতে ভর্তি করা হয়। গত শনিবার (২ মার্চ) রাত ৯.১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিলও ৭৫ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারাফ হোসেন মশু, জেলা সহকারী কমান্ডার আব্দুল মামুদ গাজী, বীরমুক্তিযোদ্ধা বিএম আব্দুর রাজ্জাক, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার নাজমুস শাহাদাৎ, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বিজয় কুমার ঘোষ, ভোমরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category